somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হাফেজ মাওলানা গোলাম সরওয়ার
মাদকতা , ধর্মান্ধতা , উগ্রতা ও অজ্ঞতামুক্ত ব্যক্তি জীবন ও সমাজ জীবন প্রতিষ্ঠার স্বপ্ন দেখি ও লালন করি । হিজল , তমালও জারুল বৃক্ষের স্নিগ্ধ ছায়ায় প্রাণ জুড়াতে চাই । কুরআনের সুর লহরীতে আকাশ বাতাস মোহিত করতে চাই দাউদ (আঃ) এর মত ।

ইসলামের নামে গোঁড়ামি , ভণ্ডামি আর বাড়াবাড়ি কদিন চলবে ?

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আমি আমার নিজকে নিয়ে লিখবঃ
আমার হৃদয় জুড়ে কুরআনের গান বাজে , কুরআনের সুরে আমার ঘুম ভাঙ্গে । কুরআনের শিল্প ছোঁয়ায় আমার প্রাণ ব্যাকুল হয় । কিন্তু আমার বাহির সত্ত্বায় বিরাজ করে শত্রুর আনাগোনা । আমার চারপাশ জুড়ে কুরআনের হৃদয়াঙ্গমের পরিবর্তে শুধু মত্ততা আর ব্যাস্ততা ।
কুরআনের ঐশী সুর আমার হৃদয়কে শানিত করে কোন আল্লামা,ক্বারি, মুন্সি কিংবা কুরআনের সওদাগর নয় , আমাকে সুরের ব্যঞ্জনায় মোহিত করে এ আর রহমানের '' কুন ফায়াকুন , কুন ফায়াকুন , কিংবা হাসবি রাব্বি জাল্লাল্লাহ , মাফি কাল্বি গাইরুল্লাহ " । আমার মধ্য রাতের ঘুম কেড়ে নেয় ঐশী সুরের সুর লহরী '' বারি সিদ্দিকির কথা -আপন মানুষ দুঃখ দিলে দুঃখ প্রাণে সয় না , আমি আঁতকে ওঠে কাঁদতে থাকি - ও আল্লাহ তুমি আমার সবচাইতে আপন , তোমার সৃষ্টিকে , তোমার পরিবার কে কষ্ট দিয়ে কতনা পাপ করেছি ! আমার হৃদয় জুড়ে কুরআনের ধ্বনি অনুরণিত হয় আর পাপময় চোখে অশ্রু ঝরে এই ভেবে , আমি কী গাইতে পেরেছি কুরআনের গান যেমন গেয়েছেন সামি ইউসুফ আর মাহের জাইনরা ! আমার কণ্ঠ ধ্বনি কী পৌঁছেছে ওই খানে , যেখানে পৌঁছেছে নুসরাত ফতেহ আলির কণ্ঠ ?

আমি দাওরা হাদিস পড়েছি , কামিল পাশ করেছি , ইসলাম শিক্ষায় এম এ পাশ করেছি , কুরআন কে বুকে ধারণ করে আছি ২২ বছর ধরে । কিন্ত আমার এসব ভুয়া , কেননা আমার অপচয়মুলক পোশাক পাঞ্জাবী নাই । আমার রবীন্দ্রনাথের মতো অথবা নরেন্দ্র মোদীর মতো দাড়ি নাই। তবে আমি যে সুরের মূর্ছনা শুনেছি মধ্য রাতের গোপন কনসার্টে , আমার হাতে সামি ইয়সুফ , এ আর রাহমান আর উম্মে কুলসুম '' ইয়া নাবি সালামু আলাইকা'র মধ্যে যে মশাল তুলে দিয়েছে তা আর নিভবে না ইনশাল্লাহ ।

আমাকে পথ দেখিয়েছেন মিশরীয় ক্বারি ডঃ আহমেদ নুইয়ানা , কারি আব্দুল বাসিত । ইন্দনেশিয়ার মুয়াম্মার যা , তুরস্কের ক্বারি ডঃ আহমেদ মোস্তফা কামিল ও সুমাইয়া ।
আমাকে উজ্জ্বল পথের সন্ধানে হাতছানি দিচ্ছেন ডঃ ইউসুফ আল কারজাবি , আহমেদ দিদাদ । আমি বুঝতে চাই , জানতে চাই লাখো কোটি রাসুলের বন্ধুর এ পবিত্র ভূখণ্ডই কি বেশি পবিত্র না (গ্রীনজোন) আধুনিককালের হেরেমখানায় পূর্ণ সেইসব দেশগুলোই কী বেশি পবিত্র ?
আমি ভণ্ডামি , গোঁড়ামি বা বাড়াবাড়ি বুঝিনা , তবে ইসলামের নামে যারা আমার ভাটিয়ালি ( আমায় ভাসাইলি রে , ডুবাইলিরে.) ভাওয়াইয়া ( ওকি গারিয়াল ভাই ) মুর্শিদি ( পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই) কে নিঃশেষ করতে চান , ধ্বংস করতে চান, তারা আর যাই করেন না কেন ; তাঁরা আমার এ ভূখণ্ডের উত্তরাধিকারী নন ।

বিঃ দ্রঃ আমার লেখার সমালোচনার জন্য আপনাদের সাদর আমান্ত্রন । আশা করি ৩০ লক্ষ শহীদের প্রাণ আপনাদের ও আমাদের বলবেন জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন ।

সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

×