somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ ঘটনা জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি দুর্ধর্ষ সন্ত্রাসীর কারামুক্তি

১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী বিকাশ কুমার বিশ্বাসের কারামুক্তি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এ ঘটনা আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি বলে আমরা মনে করি। বৃহস্পতিবার সকাল আটটার দিকে গাজীপুরের কাশিমপুর-২ কারাগার থেকে মুক্তি দেওয়ার পর তিনি কোথায় আছেন, সে ব্যাপারেও সংশ্লিষ্ট ব্যক্তিরা কিছু বলতে পারছেন না। পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, কঠোর গোপনীয়তার মধ্যে তাঁকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
হত্যাসহ ১২ মামলার আসামি বিকাশ কুমার বিশ্বাস কীভাবে জামিন পেলেন? তিনি একজন তালিকাভুক্ত শীর্ষস্থানীয় সন্ত্রাসী। এ ধরনের সন্ত্রাসী কোনো মামলায় জামিন পেলে সাধারণত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা জেলা পুলিশকে অবহিত করা হয়। এটি এ কারণে করা হয় যে, সংশ্লিষ্ট ব্যক্তি কারাগার থেকে বেরিয়ে এসে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারেন। ২০০৯ সালের ১৭ জুলাই কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পেলেও গাজীপুরের গোয়েন্দা পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁকে ফের গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পরে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
কিন্তু এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরো বিষয়টি সম্পন্ন করেছে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে। যে কারণে তাঁর জামিনের বিষয়টি জেলা পুলিশকে জানানো হয়নি। এমনকি বিকাশ কুমার বিশ্বাস জামিনে ছাড়া পাওয়ার পর যাতে গ্রেপ্তার না হন সে জন্য দুজন পুলিশ কর্মকর্তাকে নজরদারি করতে পাঠানো হয়েছিল বলে পত্রিকায় খবর এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই ব্যক্তি অপরিচিত নন। ২০০১ সালে তৎকালীন জোট সরকার যে ২৩ জন শীর্ষস্থানীয় সন্ত্রাসীর তালিকা করেছিল, বিকাশ তাঁদেরই একজন। এমনকি কারাগারে বসেও তিনি চাঁদাবাজি করতেন বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে আগারগাঁওয়ে জোড়া খুনসহ আরও বেশ কয়েকটি খুনের মামলা রয়েছে।
এ অবস্থায় বিকাশ কুমার বিশ্বাস কীভাবে মুক্তি পেলেন? সরকার হয়তো জামিনের দোহাই দেবে। কিন্তু তাঁর জামিন পাওয়ার ক্ষেত্রে মামলার তদন্ত কর্মকর্তা কিংবা সরকারপক্ষের আইনজীবী কী ভূমিকা রেখেছেন, তা-ও জানা দরকার। ২০০৯ সালে যে হত্যা মামলায় বিকাশ গ্রেপ্তার হলেন, ২০১২ সালে সেই একই মামলায় জামিন পাওয়ার কী কারণ থাকতে পারে? আমরা পুরো ঘটনার তদন্ত দাবি করছি। কেননা, শীর্ষ সন্ত্রাসীরা এভাবে কারাগার থেকে বাইরে এলে আইনশৃঙ্খলা পরিস্থিতিরই শুধু অবনতি হবে না, জননিরাপত্তাও হুমকির সম্মুখীন হবে
লিঙ্কঃhttp://www.prothom-alo.com/detail/date/2012-12-16/news/313510
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

×