somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি : মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গুরুত্বপূর্ণ স্বাক্ষী সুখরঞ্জন বালীকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুদ্ধাপরাধ মামলায় আটক জামায়াত নেতা ও বরেণ্য আলেম মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গুরুত্বপূর্ণ স্বাক্ষী সুখরঞ্জন বালীকে হত্যা করা হয়ে থাকতে পারে আশঙ্কা করে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, সরকারের উচিত্ তাকে খুঁজে বের করতে সর্বশক্তি নিয়োগ করা। কিন্তু সরকার কিছুই করেনি।
বালীকে রাষ্ট্রপক্ষ স্বাক্ষী হিসেবে দেখালেও তিনি মাওলানা সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে আসেন। গত ৫ নভেম্বর যুদ্ধাপরাধ ট্রাইবুনালের গেট থেকে বালীকে আইন শৃঙ্খলা বাহিনী অপহরণ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
গতকাল এক বিবৃতি হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, বালীকে অপহরণ করার দুমাস পেরিয়ে গেলেও তার অবস্থান ও অবস্থা সম্পর্কে কোনো খবর পাওয়া যাচ্ছে না। প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে সর্বশেষ পুলিশী হেফাজতে দেখা গেছে।
হিউম্যান রাইটস ওয়াচের এশীয় বিভাগের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘তার জীবন নিয়ে আশঙ্কা দেখা দেওয়ায় অপহরণের ঘটনাটি চরম উদ্বেগের সৃষ্টি করেছে। সরকারের উচিত্ ছিল বালীকে খুঁজে বের করতে সবকিছু করা। কিন্তু সরকার কিছুই করেনি।’
বালীকে অপহরণের ঘটনাটি ট্রাইবুনাল ও উচ্চ আদালতকে অবহিত করলেও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা একে সাজানো ঘটনা বলে মন্তব্য করেন। তবে একজন অনুসন্ধানী সাংবাদিক জানতে পেরেছেন নিরাপত্তা হেফাজতে তিনি সর্বশেষ তার এক আত্মীয়ের সঙ্গে কথা বলেছেন।
বালীকে ট্রাইবুনাল গেট থেকে পুলিশ অপহরণ করার সময় তার গাল ও মাথায় পুলিশ কর্মকর্তারা একাধিক ঘুষি মেরে ‘পুলিশ’ লেখা একটি গাড়িতে তুলে নিয়ে যায়। তখন সেখানে আসামীপক্ষের আইনজীবী ছাড়াও ১০-১২ জন পুলিশ সদস্য ছিলেন। কিন্তু পুলিশ সে সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেন। এরপর থেকে বালির কোনো হদিস পাওয়া যাচ্ছে না।
ব্র্যাড অ্যাডামস বলেন, ‘গুম একটি ভয়াবহ মানবাধিকার লংঘন। কারণ পরিবারের সদস্যরা জানতে পারেন না অপহৃত ব্যক্তি জীবিত আছেন নাকি মারা গেছেন। এই প্রশ্নের উত্তর পাবার অপেক্ষায় একটি দিন শেষ করার পর কষ্ট ও যন্ত্রণা নিয়ে তাদের আরেকটি দিন শুরু হয়।’
যুদ্ধাপরাধ ট্রাইবুনাল কোনো পক্ষপাতের কথা অস্বীকার করলেও স্কাইপি সংলাপ ফাঁস হয়ে যাওয়ায় পদত্যাগে বাধ্য হন একটি ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক।
বালীকে অপহরণ করার আগে সরকার পক্ষ আদালতে জানায় যে, তারা তাকে আদালতে হাজির করতে পারছে না। তাই তার লিখিত বক্তব্যকে সাক্ষ্য হিসেবে নেয়ার জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। বিবৃতিতে বালী অপহরণের জন্য রাজনৈতিক পক্ষপাতমুক্ত স্বাধীন তদন্তের আহ্বান জানান ব্র্যাড অ্যাডামস। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, তারাও দীর্ঘদিন ধরেই যুদ্ধাপরাধের বিচার চাইছে। তবে তা হতে হবে আন্তর্জাতিক মানের।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

ছবি, অন্তর্জাল থেকে নেওয়া।

পানি এই একটি শব্দে লুকিয়ে আছে সৃষ্টির রহস্য, জীবনের ধারা এবং মহান আল্লাহ তাআলার অফুরন্ত... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩




সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

মোরগের ডাক , বিজ্ঞানের পাঠ এবং গাধার প্রতি আমাদের অবিচার

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১:৫৫


গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।... ...বাকিটুকু পড়ুন

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ??

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৮


বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক... ...বাকিটুকু পড়ুন

×