somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিপু দাসদের এতো অবহেলা কেন?

২৪ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিপু দাসদের এতো অবহেলা কেন?
-----------------------------------
ঘটনার ছয় দিন পেরিয়ে গেছে। এই সময়ের মধ্যে একটি রাষ্ট্র কী করে তা দিয়েই তার নৈতিক মানচিত্র নির্ধারিত হয়। কিন্তু দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে হত্যার মতো বর্বরতার পর রাষ্ট্র যে নীরবতা, গড়িমসি ও লোকদেখানো তৎপরতার পথ বেছে নিয়েছে, তা আমাদের আরও গভীর লজ্জায় ডুবিয়েছে।
যখন এই নৃশংসতা সারা দেশের মানুষকে স্তব্ধ করে দিয়েছে, যখন ক্ষোভ ধীরে ধীরে আগুনে রূপ নিচ্ছে, তখন সরকারের শিক্ষা উপদেষ্টাকে পাঠানো হলো দীপু দাসের বাড়িতে। প্রশ্ন হলো ছয় দিন ধরে রাষ্ট্র কোথায় ছিল? একজন মানুষের জীবনের মূল্য কি এতটাই তুচ্ছ যে প্রতিক্রিয়া জানাতে রাষ্ট্রের ছয় দিন সময় লাগে?
দীপু দাস কোনো ক্ষমতাবান ছিলেন না। তিনি মন্ত্রী নন, এমপি নন, কোনো দলের নেতা নন। তিনি একজন সাধারণ মানুষ একজন শ্রমজীবী, স্বল্প আয়ের চাকুরে, মা–বাবা–স্ত্রী–সন্তান নিয়ে শান্তভাবে বেঁচে থাকা একজন নাগরিক। তার কোনো শত্রু ছিল না, কারো বিরুদ্ধে তিনি দাঁড়াননি, ক্ষমতার ভাগ চাননি। তাহলে তাকে কেন মরতে হলো?
এই প্রশ্নের উত্তর যতটা নির্মম, ততটাই স্পষ্ট তিনি সংখ্যালঘু ছিলেন। তার ধর্মীয় পরিচয় ছিল ভিন্ন। এই একটিমাত্র ‘অপরাধে’ তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এখানে অন্য কোনো ব্যাখ্যা নেই, কোনো ধূসরতা নেই, কোনো “কিন্তু” নেই। এটি সরাসরি ধর্মীয় বিদ্বেষপ্রসূত হত্যা।
একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা এখনো প্রশ্ন করছি ধর্ম ভিন্ন হলে মানুষকে আগুনে পুড়িয়ে মারা যাবে কি না! সারা পৃথিবী যেখানে ধর্মকে ব্যক্তিগত বিশ্বাসের জায়গায় নিয়ে যাচ্ছে, সেখানে আমরা ধর্মকে হত্যার অস্ত্র বানাচ্ছি, দেশছাড়ার কারণ বানাচ্ছি। এ কোন সভ্যতা? এ কোন রাষ্ট্রচিন্তা?
দীপু দাসের মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি রাষ্ট্রের ব্যর্থতার নগ্ন দলিল। এটি সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তাহীনতার আর্তনাদ। আজ একজন হিন্দু পুড়ছে, কাল একজন মুসলিম, পরশু একজন বৌদ্ধ বা খ্রিস্টান এই সহিংসতার চক্র থামবে কোথায়?
রাষ্ট্র যদি এখনো না বোঝে যে ধর্মীয় সহিংসতার বিরুদ্ধে আপসহীন অবস্থান না নিলে বাংলাদেশ একটি ভয়ংকর অন্ধকারের দিকে এগিয়ে যাবে, তাহলে ভবিষ্যৎ ক্ষমা করবে না। ইতিহাস কখনোই নীরব দর্শকদের ক্ষমা করে না।
আমরা স্পষ্ট করে বলতে চাই ধর্মের নামে মানুষ হত্যা কোনোভাবেই রাজনৈতিক, সামাজিক বা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। দীপু দাসের হত্যার বিচার শুধু একজন মানুষের জন্য নয়, এটি রাষ্ট্রের আত্মার জন্য প্রয়োজন। এই বর্বরতার দৃষ্টান্তমূলক বিচার না হলে, রাষ্ট্র নিজেই অভিযুক্তের কাঠগড়ায় দাঁড়াবে।
প্রশ্ন একটাই আর কত দীপু দাস মরলে আমরা মানুষ হিসেবে জেগে উঠব?
- সালাউদ্দিন রাব্বী
সংখ্যালঘু বাচাও আন্দোলন।
১২৭ মতিঝিল বানিজ্যিক এলাকা।
ঢাকা ১০০০ বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:০৭
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

কবিতঃ স্মৃতির অর্ঘ্য

লিখেছেন ইসিয়াক, ১৩ ই জুন, ২০২৬ সকাল ৭:৪৮


প্রথম থেকেই ভেবেছিলাম
ভালোবেসে তোমাতে মগ্ন থাকবো আজীবন।
জলোচ্ছ্বাসে মতো ভাসিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম যেদিকে দুচোখ যায়
অথবা
জলপ্রপাতের জল হয়ে তোমার শরীর বেয়ে গড়াতে চেয়েছিলাম আজীবন।
ছুটন্ত নদী
উড়ন্ত মেঘ
অথবা
খেজুর রসের পাটালীর মত... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

×