তোমার একটা অনেক আগের ছবি আমার কাছে ছিলো ওইটা দেখছিলাম এতক্ষণ ধরে...তোমার একদম প্রথমের প্রোফাইল পিকচার মেইবি ২০১০ সালের দিকের... দেখতে দেখতে এত সময় কেটে গেলো বুঝলামও না...আজ কেনো জানি তোমার কথা অনেক মনে হচ্ছিলো...ড্রয়ার এর ভিতর সযত্নে রাখা তোমার ওই আধ পুড়া লেখা টা " Rabby happy valentines day(2011) start till i alive ...my valentine...i love you a lot..... দেখে চোখের কোনায় পানি চলে আসছিলো নিজের অজান্তেই...ওইদিন রাস্তার পাশে কে যেনো গান টা বাজাচ্ছিলো "ভালবাসি তোমার ওই রদ্দুর হাসি" ...দিস সং মিনস এ লট টু মি...এই গান টা দিয়েই আমি তোমাকে প্রোপোজ করেছিলাম প্রথম মনে আছে? তারপর হটাৎ করেই মনে হলো আমার তো এইগুলা দেখার কিংবা মনে করার আর কোন অধিকার নেই...তুমি তোমার লাইফে অনেক এগিয়ে গেছো এখন...হয়তো আমিও এগিয়েছি......পিছে যাওয়ার এখন আর কোন স্কোপই নেই...এখন অনেক কিছুই বুঝি যেইগুলো তখন বুঝতাম নাহ...ছোট ছিলাম অনেক ...অনেক ইম্ম্যাচিওর ছিলাম...বাট আমি তোমাকে অনেক বেশি ভালবাসতাম আর ওই ভালবাসাটা যে কতো নিষ্পাপ ছিলো তা শুধু আমিই যানি...আমার এক্সপ্লেইন করার দরকার নেই তো...আমার এখনো সেই এন্ডলেস কনভারসেশন গুলো মনে হয় যখন তুমি আমি মিলে তোমার উপর ক্র্যাশ খাওয়া পোলাপান এর লিস্ট বানাতাম আর সবাইকে আমাদের বিয়ের স্পেশ্যাল ইনভাইটেশন দেয়ার প্ল্যান করতাম
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


