somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রকৃতির সাথে বেড়ে উঠা (১) – ঝড়ের দিনে আম কুড়ানোর সুখ!!! :) B-)

০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“ঝড়ের দিনে মামার দেশে, আম কুড়াতে সুখ;
পাকা জামের শাখায় উঠি, রঙিন করি মুখ!
পল্লী কবির এই দুটি লাইন দিয়েই শুরু করলাম! সোনালী সেই দিন গুলো কত দূরে যে ফেলে এসেছি... কিন্তু তার ছোঁয়া যেন এখনও লেগে আছে।

ব্যস্ত নাগরিক জীবনে পথ চলতে চলতে মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে। মনে হয়, ইশ! একবার যদি সেই দিন গুলিতে ফিরে যেতে পারতাম!! সেটা কি আর এজীবনে সম্ভব হবে?? বিদেশে থাকলে এই অসহয়ত্বটা আরো প্রবল হয়ে উঠে। কত সুন্দর ছিল যে সেই ছন্দময় দিনগুলো! ফেরা তো আর হবে না কোন দিন; তাই সৃতি গুলোকে নাড়াচাড়া করে যতটুকু তৃপ্তি!! আমার মতে যাদের ছোট বেলাটা গ্রামে কাটেনি তারা বড়ই অভাগা; জীবনের অর্ধেক সবাধ থেকেই তারা বঞ্চিত!/:)

প্রকৃতির সাথে বেড়ে উঠা প্রকৃতির সন্তান আমরা। ভাবছি ছেলে বেলার সোনালী সৃতি গুলি নিয়ে একটা সিরিজ লিখব; অনেক কিছুই ভুলে যেতে বসেছি, সুন্দর স্মৃতি গুলো নিয়ে নাড়াচাড়া করতে ভালই লাগে। সারাক্ষণ শুধু অতীতের ভুল, বর্তমানের ব্যর্থতা আর ভবিষতের শঙ্কা নিয়ে ভাবতে ভাবতে আমরা জীবনটাকে বিষিয়ে তুলি। আসুন না কিছু সময়ের জন্য ফিরে যায় ছেলে বেলার সেই দুরন্ত দিনগুলোতে!

শুরু করি আম কুড়ান দিয়ে; আম কূনোর জন্য পারফেক্ট বয়স সম্ভবত ৮ থেকে ১৫ বছর! স্কুল থেকে ফিরে কোন মতে কিছু গলাধকরন করে বেরিয়ে পড়তাম দল বেঁধে। ইংলিশ প্যান্টের (যে প্যান্টের চেইন মাঝে মধ্যেই বিপদ ঘটাত ;)) পকেটে থাকত কাগজে মুড়ান লবন আর শুকনা মরিচ পোড়া। তখন পর্যন্ত ছুরি কাছে রাখার পারমিশন পাওয়া যায়নি; ছুরির কাজ সারতাম ঝিনুকের উল্টা পাশ ঘষে ধারালো ফূটা বানিয়ে। এগাছ সেগাছের তলা দিয়ে ঘুরে ঘুরে কুড়াতাম আমের গুটি; সুযোগ বুঝে চ্যাঙ্গা/ডিল ছুড়ে পরের গাছের আম পাড়া তো ছিলই। চুরি করা আমের কস দেখলে মালিক টের পেয়ে যাবে, তাই সেটাকে ধুলা দিয়ে ডলে পুরাণ বানানোর টেকনিক ও জানা ছিল।;) তারপর সব আম এক জায়গা করে; ছোবা ছিলে, কলাপাতায় ঝাল-লবন মাখিয়ে একসাথে খাওয়া! ইশ! জিভে পানি চলে এল ... !! :-*

ঝড়ে আম কুড়ান ছিল সবচেয়ে মজার! ঝড়ে পড়া আমের কোন মালিক থাকে না, যে কুড়িয়ে পাবে সেটা তার। আমাদের আর একটা এগ্রিমেন্ট ছিল, কোন আম যদি কারো গায়ে পড়ে তবে সেই আম অন্য কেও নিতে পারবে না, সেটির মালিক সে! তখনো বড় ঝড়ে বাইরে যাওয়ার মত বয়স হয়নি; রাতে ঝড় হলে তো কথায় ছিল না। সারা রাত টেনশনে ঘুম হতো না; কখন ভোর হবে আর সবার আগে আম কুড়াতে যাব; একটু দেরী হলেই অন্যেরা কুড়িয়ে নিবে! আমার এক চাচাত বোন ছিল, আমার থেকে ৪/৫ বছরের বড়; বদের হাড্ডি! সে প্রথমে ঘুম থেকে উঠে বাড়ির কাছের আম গুলো কুড়িয়ে তারপর আমাকে ডাকত জঙ্গলের ভিতরের গাছে যাওয়ার জন্য। জঙ্গলের ভিতরের গাছে আম কুড়াতে যাওয়া ছিল রীতিমত হরর মূভির গল্পের মত। কত ভয়ঙ্কর ঘটনা যে ঘটেছে!! বিশাল একটা “মালদই আম” গাছ ছিল নদীর পাড়ে শ্মশান এর কাছে; কিন্তু ওই গাছের আম-ই ছিল সবচেয়ে বড় আর মজার! ভোরের আলো ফুটতে না ফুটতেই সেই গাছে যেতাম আম কুঁড়াতে, এখনও চিন্তা করলে গায়ের লোম খাড়া হয়ে যায়!

অন্ধকারে চোখে ঠিকমত দেখা যেত না, শুকনা পাতার উপর দিয়ে হাতড়িয়ে হাতড়িয়ে খোজা হত আম; হাতে শক্ত আমের মত কিছু একটা পড়লেই মনে হত মনি-মুক্তার সন্ধান পেলাম!! মাঝে মাঝে অবশ্য হাতে নরম নরম ভেজা কিছুর ছোঁয়াও লাগত; নাকের কাছে নিয়ে শুকে দেখলে ... ... ... ছি, ঘেন্না!! কি! দুর্গন্ধ!!!
শালারা হাগার আর জায়গা পাইনি!!!!!! X((X((X((X((X(X(X(X(X(X(


আম কুড়ানোর গল্প এপর্যন্তই; কারো সাথে মিলে গেলে শেয়ার করলে ভাল লাগবে ...
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:০৯
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×