মন ভালো নেই।উদ্বাস্তুর মতো হাটছি।পূর্ণিমার আলোও বিষাক্ত মনে হচ্ছে।একটা দু'টা জোনাকিও দেখছি।
কেউ একজন পেছন থেকে ডেকেছে আমায়।সে বেণুলতা;আমি জানি।কিন্তু আমি পেছনে ফিরবো না।কবিদের পেছনে ফিরতে মানা আছে।
এই কুচকুচে আঁধারে কেউ একজন পথরোধ করে দাড়ায়।কবির মুখে হঠাৎ ই যেনো কথা ফোটে।
'বেণুলতা,
তুমি আমার রজনীগন্ধা হবে?
ভাঙা জানালায় কাঁচের বোতলে সাজিয়ে রাখবো!'
কথা বললো না বেণুলতা।লজ্জাশ্রী হাসি হাসলো শুধু।এ হাসির মানে কোন কালেও বুঝিনি।আর বুঝতেও চাইনি কখনো।এ হাসির রহস্য ভেদ করা আর যাই হোক কবির ধর্ম না।কবির কাছে সকল হাসি ই রহস্যমাখা।
ধীরে ধীরে অদৃশ্য হলো বেণুলতা।সামনের সবকিছু ঝাপসা হয়ে আসছে।আধাঁরের বুকে তলিয়ে যাচ্ছে কবি।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




