গত রাতে নিজ হাতে খুন করেছি তিনটি সত্ত্বা,
আমার মনন,আমার কলম এবং আমার নিজেকে;
তাদের বিষাক্ত রক্তে ক্রমে ক্রমে রচিত হয়েছে ৩৭ টি কবিতা।
আজ আমার ছুটি, আমি চললাম।
শোন তোমরা,আজ আমি চললাম,
আমার সকল কাজ শেষ;আজ আমার ছুটি।
চায়ের দোকানে কখনও আমাকে পাবে না
দেবদারু গাছ আমায় ডাকবে না।
আর কখনও ফিরবো না আমি।
আজ আমার ছুটি;আমি চললাম।
শোন,আমার জন্য প্রতি সন্ধ্যায় ধোঁপ জ্বেলে পূঁজা দিতে হবে না,
সকাল-বিকেল চরনে অন্জ্ঞলি দিতে হবে না।
সুযোগ পেলে বেলকনির পাশের হাসনাহেনা গাছটার চারপাশ শান দিয়ে বাধিয়ে দিয়ো,
আর সমাধির পাশে দু'টা কদম গাছ লাগিয়ে দিও,
দূর থেকে বাদলায় কদম ফুলের স্নান দেখবো।
আজ আমি চললাম।
আর কোনদিন ফিরবো না,
কথার ফুলঝরিতে বিরক্ত করবো না আর তোমাদের,
আজ আমার ছুটি;আমি চললাম।
পূর্ণিমা রাতে কবিতা লিখবো না আর,
আমার কাজ শেষ;আজ আমার ছুটি।

সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




