বস্তুত আজ প্রকৃতই মনে হচ্ছে সব কিছুই বৃথা! কিবোর্ড আর কলম, উভয়ই চালানো আজ বৃথা! আজ বৃথা মনে হচ্ছে রাজপথের সব আলোর মিছিল! সত্যিই আজ মনে হচ্ছ বৃথা পুলিশের সেই লাঠি, টিয়ার গ্যাস আর জলকামানে আহত হয়ে হসপিটালে যাওয়া! মনে হচ্ছে ওই বুর্জুয়া তন্ত্রের কথাই সত্য যে, নীতি কথা আর নীতি কর্মে চিঁড়া ভিজে না!
যদি বৃথা নাই হয় তো কেন একটা দিন পত্রিকা খুললে ধর্ষণ আর খুনহীন সংবাদ পত্র দেখা যায় না? কেনই বা যুগ যুগ ধরে পূর্নিমা, ইয়াসমীন, তনু, আফসানা, পূজারা ধর্ষিত হয়ে আসছে? হয়ে আসার পরেও কেন আমাদের শাসক গোষ্ঠী কোন কার্যকর ভূমিকা পালন করছে না?
ওহ! আমি তো ভুলেই গেছি যে শাসক গোষ্ঠী শুধু বুর্জুয়া শ্রেণীদের জন্য! দারিদ্র চাবুকের
কশাঘাতে বার বার জর্জরিত মানুষের জন্য শাসক গোষ্ঠী নয়। আর আমরা ও সারাদিন চিৎকার আর যতই মিছিল করি, তাদের গায়ের লোম ও হিলবে না। তাদের টনক নড়াতে হলে আজ আমাদের হাত ও নড়াতে হবে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

