এক দেশে এক, না রাজা নয় ছিল দানব। সেই দানব দেখতে যেমনি হোক না কেন তার ভেতরটা ছিল ভয়ানক নির্মম। কোনো এক কালে সেই দেশে উত্তাল সময় উপস্থিত হল, জাগরণের ঢেউ উঠল। এক মাহাপুরুষের ডাক শুনে দেশবাসী স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়লো। দানবটি দেশের স্বাধীনতার আন্দোলনের বিরুদ্ধে গিয়ে অত্যাচারী বেয়নেটধারী শয়তানকে সমর্থন করে বসল। শয়তানকে সবরকম সহায়তা দিল দেশের নিরীহ মানুষের বিরুদ্ধে খড়গ চালাতে। নিজের চামড়া বাঁচানোর জন্য আশ্রয় নিল ধর্মের। কোটি মানুষকে করলো দেশ ছাড়া। শয়তান এবং দানবের হাতে লাখ লাখ নিরীহ নারী, পুরুষ, শিশু মারা পড়ল। নির্যাতিত হল লাখো নারী। বহুকাল পরে দেশটির জন্মের বিরুদ্ধে অপরাধ করা দানবটির সেই দেশের মাটিতেই শাস্তি হল ৯০ বছরের কারাদণ্ড। যে বন্য দানবতা নিয়ে এক কালে মানবতাকে ভূলুণ্ঠিত করেছিল সেই কিনা পেল মানবতার শাস্তি। ঘটনা এখানেই থেমে থাকলো না। কোনো এক আন্তর্জাতিক সংস্থা মানবাধিকার মানবাধিকার বলে চেঁচিয়ে উঠল। অথচ সেই আন্তর্জাতিক সংস্থা দেশটির জন্ম যুদ্ধের সময় সব হারিয়ে ফেলা মানুষগুলোর খোঁজ করেনি, বাবা-মা হারানো অসহায় শিশু গুলোর কান্না শোনে নি, সম্মান হারানো নারীদের মানবতার আশ্রয় দেওয়ার কথা বলে নি, যুদ্ধে পঙ্গু হওয়া অসহায় মানুষগুলোর কথা বলে নি। সংগ্রামের পর পরই জন্ম নেওয়া যুদ্ধশিশুরাও কালের অতলে হারিয়ে গেল, যারা জানে নি বাবা-মার পরিচয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি মানবাধিকার মানবের জন্য প্রযোজ্য করে নি করেছে দানবের জন্য, যা কিনা দানবাধিকার।
আলোচিত ব্লগ
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।