সন্ধ্যায় হঠাৎ টেলিটক থেকে একটি কল এলো। ফোন রিসিভ করা মাত্রই ওপাশ থেকে অতি পরিচিত এক নারী কন্ঠ বলে উঠল আমি শেখ হাসিনা। রীতিমতো লাফিয়ে উঠলাম। ভয়ে আমার অবস্থা টাইট। আমি আবার কী করলাম? যখনি অতি বিনয়ের সহিত সালাম দিতে যাবো তখনি খেয়াল করলাম ম্যাডাম একাই বলে যাচ্ছেন, আমি শুনছি কিনা সেটার পরোয়া নেই। আমার মোহ ভেঙ্গে গেল। কলটি কম্পিউটার জেনারেটেড। ম্যাডাম একাই শিক্ষা এবং উনার সময়ের উন্নয়ন সম্পর্কে কিছু বলে গেলেন। আমার তো খুশি হওয়ার কথা। কম্পিউটার করুক আর ম্যাডাম নিজেই করুক, মাননীয় প্রধানমন্ত্রীর ফোন তো। কিন্তু আমার খুব খারাপ লাগলো এই ভেবে যে আমার মনের কথা গুলো ম্যাডামকে শোনাতে পারলাম না। বলতে পারলাম না বর্তমান কোটা সিস্টেম নিয়ে ক্ষোভের কথা, বলা হল না আমি চাকরি না পেয়ে ঘুরে বেড়াচ্ছি আর অনেক পদ কোটা পুরণ না হওয়াতে খালি পরে আছে এই কথাটি, আরো বলতে চেয়েছিলাম দেশকে কানা গলি থেকে উদ্ধার করুন, রাজনৈতিক অস্থিতিশীলতার হাত থেকে বাঁচান, ব্যাংকিং সিস্টেম সহ সব সেক্টরে দুর্নীতিবাজদের শায়েস্তা করুন, দলের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন, সৎ নেতাদের মূল্যায়ন করুন। কিন্তু কিছুই বলা হয়নি। যেভাবে কলটি এসেছিল ঠিক সেভাবেই কেটে গেল। হয়তো আরো অনেকের ফোনে এই কলটি গিয়েছে। তারাও হয়তো আমার মতই শুরুতে ভ্যাবাচেকা খেয়ে পরে চুপ করে শুনে গিয়েছেন প্রধানমন্ত্রীর কথা। হয়তো তারাও আমার মতো মাননীয় প্রধানমন্ত্রীকে কিছু বলতে চেয়েছিলেন কিন্তু পারেননি। মনের কথা মনেই রয়ে গিয়েছে। মিটিং, মিছিল, টেলিভিশন, রেডিও কত ভাবেই না আমরা উনাদের কথা শুনেছি। আজ একটু নতুন ভাবে শুনলাম। প্রযুক্তির মাধ্যমে। কিন্তু কবে সেই সিস্টেম বের হবে যেদিন উনারা আমাদের কথা শুনবেন। একটি বারের জন্য দেশের জনতা প্রধানমন্ত্রীকে বলতে পারবে ম্যাডাম...............
আলোচিত ব্লগ
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।