ঈশ্বর বেঁচে আছেন
১৬ ই মে, ২০১৬ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিকি দাড়ি টুপি
তসবীহ জপমালা আর হলিক্রসে
শৃঙ্খলিত আছেন ঈশ্বর
বহু কাল ধরে
মসজিদে মন্দিরে
আর গির্জার নিপুণ কারাগারে ।
এই সব কারাগার থেকে
ঈশ্বর কখনো মুক্তি চেয়েছেন কিনা
কেউ কি তা জানে ?
আমিও কি জানি ?
মনে হয় বহু দিন
ঈশ্বর মুক্তির আনন্দের খোঁজে
দিশেহারা
তবু আনন্দ মিলেছে কি তাঁর ?
হয়তো এখন ভাবেন বসে
মানুষ সৃষ্টিই তার
মস্ত বড় ভুল ।
এই মানুষেরা
কখনো মুক্তি দেবেনা তাকে ।
আবার কখনো কেউ কেউ
অবজ্ঞায় বলে উঠে -
কে ঈশ্বর ?
কোথায় ঈশ্বর ?
ঈশ্বর বলে কেউ নেই ।
কেউ কেউ গালি দেয়
কেউ কেউ ছুঁড়ে মারে ঢিল ।
এই সব দেখে শুনে
ঈশ্বর এখন
বিষণ্ণ ভীষণ ।
কখনো কখনো হয়তো বিনাশের
বিপুল বাসনা জাগে
সৃষ্টির নেশায় ভুলে যান সব ।
নাহলে কবেই থেমে যেতো
পৃথিবীর সব কলরব ।
( গ্রন্থ – আমি কোনো কবিতা লিখি না)
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৬ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে...
...বাকিটুকু পড়ুন
শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে...
...বাকিটুকু পড়ুন
২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুনপ্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,...
...বাকিটুকু পড়ুন