[img|https://s3.amazonaws.com/somewherein/assets/images/thumbs/raghobbowal_1373698054_1-100.jpeg
প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, বুদ্ধিমান যানবাহন ও ম্যাপ তৈরিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে ব্যবহারের লক্ষ্যে ১০০ মেগাপিক্সেলের ক্যামেরা প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনের বিজ্ঞান অ্যাকাডেমির অধীনস্থ অপটিকস ও ইলেকট্রনিকস ইনস্টিটিউটের গবেষকেরা। এসব কাজে উন্নত রেজ্যুলেশনের ছবি তুলতে প্রযুক্তিটি ব্যবহার করা হবে বলে এক খবরে জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া। গবেষকেরা ১০ হাজার ২৪০ বাই ১০ হাজার ২৪০ পিক্সলে ছবি তুলতে সক্ষম এ প্রযুক্তিটির নাম দিয়েছেন ‘আইওএ৩-কানবান’। গবেষকেরা জানিয়েছেন, অ্যাডভান্সড অপটিক্যাল সিস্টেম, ক্যামেরা কন্ট্রোল সিস্টেম ও হাই ক্যাপাসিটি ডাটা রেকর্ডিং প্রযুক্তির সমন্বয়ে তৈরি ‘আইওএ৩-কানবান’ ক্যামেরাটি অত্যন্ত হালকা-পাতলা। এটি খুব কম তাপমাত্রার পরিবেশেও ব্যবহার করা যায়। এর আগে ২০০৫ সালে চীনের গবেষকেরা ৮১ মেগাপিক্সেলের ক্যামেরা উদ্ভাবন করেছিলেন। আগামীতে এই ১০০ মেগাপিক্সেলের ক্যামেরা প্রযুক্তি স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা হবে কিনা এ প্রসঙ্গে কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এদিকে ২০১২ সালে যুক্তরাষ্ট্রের গবেষকেরা হাজার মেগাপিক্সেলে ছবি তুলতে সক্ষম এমন ক্যামেরা উদ্ভাবন করার তথ্য জানিয়েছিলেন। নেচার সাময়িকীতে প্রকাশিত এক গবেষণাপত্রে জানানো হয়েছিল। গিগাপিক্সেলের সুপার ক্যামেরা তৈরিতে ৯৮টি মাইক্রো ক্যামেরার আলাদা আলাদা অংশ তৈরি করেছিলেন তাঁরা। প্রতিটি অংশে নিজস্ব অপটিক ও ১৪ মেগাপিক্সেলের সেন্সর বসিয়েছিলেন।
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।