শোনরে জামাত-শিবির রাজাকার
হমকি-ধমকি দিবি না, খবরদার!
বাঙালি আমি, জেনে রাখ
অকাতরে জীবন দেওয়া আর
নিষ্কম্প হাতে শত্র“র জীবন কেড়ে নেওয়ার
শিক্ষা জন্মগতভাবেই আমার ধমনীতে।
বিদেশি টাকায় ধর্মের মদ গিলে
ধোলাই করা মগজের স্যাডিস্ট তোরা,
অর্থ-যৌনতা লিপ্সার উন্মাদনা
তোদের চোখে তোদের জিহ্বায়।
কান পেতে শাহাবাগের হুঙ্কার শোন-
কাপড় ভিজে যাবে
বেহেশতে বসেও কাঁপবি এই হুঙ্কারে
কোনো হুর-গেলেমানেও পাবি না সান্ত্বনা।
জেনে রাখ, বাংলার আকাশ-বাতাস
নদীর জল, ফুলের ঘ্রাণ, মাটির গন্ধে
বিভোর আমার প্রাণ, এটা আমার দেশ
আমার শেষ ঠিকানা. . .
পাকিস্তান-আফগানিস্তান বা বেহশতে আমার
মোহ নেই, নেই শহীদ হওয়ার বাসনা-
লড়াইয়ে নামলে লক্ষ্য একটাই-
মারব না হয় মরব।
মিশে থাকব বাংলার মাটিতে আমার পূর্বসূরীদের সাথে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




