somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন খালেদা জিয়া এত ক্রুদ্ধ

৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ (রোববার) খালেদা জিয়া অত্যন্ত ক্রুদ্ধ এবং উত্তেজিত... রাগের মাথায় আজকের কর্মসূচির নামই গুলিয়ে ফেলেন...... ‘মার্চ ফর ডেমোক্রেসি’র পরিবর্তে বলে বসলেন ‘ডেমোক্রেসি ফর লংমার্চ’। সাদা চোখে বা সাধারণ মানুষের দৃষ্টিতে তার এই উত্তেজনা এবং ক্রোধের কারণ-- পুলিশি বাধা। পুলিশ তাকে তার কর্মসূচিতে যোগ দিতে বাসা থেকে বের হতে দেয়নি। রাগ হওয়াটাই স্বাভাবিক.... কিন্তু সত্যিই কি তাই? কারণ আমাদের দেশের রাজনীতির চরিত্র এত সহজ এবং সরল নয়। বরং কুটিল এবং জটিল।



আসুন পুরো চিত্রটি একটু দেখে নেই--- ঢাকা শহরে আজ প্রেসক্লাব, সুপ্রিম কোর্ট চত্বর এবং গুলশানে খালেদা জিয়ার বাসভবন এলাকাতেই মিডিয়ার প্রধান ফোকাস ছিল। এছাড়া মালিবাগে শিবিরের সাথে পুলিশের সংঘর্ষে এবং এক স্থানীয় শিবির নেতার মৃত্যু হয়েছে.... আজিমপুর এলাকাতে ১৮-দলীয় সমর্থকদের মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মাহলা দলের তিন নেতাকর্মীকে আটক করে পুলিশ, টিভির ক্যামেরায় হাসিমুখে পুলিশ পিকআপভ্যানে তাদের উঠতে দেখা গেছে।

সুপ্রিমকোর্ট চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ আজকের কর্মসূচিতে যোগ দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে চত্বর থেকে বের হতে দেয়নি। বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে, পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ছুড়ে তাদেরকে নিবৃত্ত করে। এক পর্যায়ে দেখা যায় সম্মিলিত মুক্তিযোদ্ধা পরিষদের ব্যানারে সরকার সমর্থিত এক দল বিক্ষুব্ধ বিরোধী নেতাকর্মীদের ধাওয়া দিয়ে হাইকোর্ট এলাকার দিকে হটিয়ে দেয় এবং তাদের মধ্যে ইট-পাটকেল ছোড়াছুড়ি হয়। একটি মটর সাইকেলও পুড়িয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, আইনজীবী পরিষদের এই জমায়েতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী ওসমান ফারুকও ছিলেন-- দীর্ঘদিন তাকে মিডিয়ার সামনে দেখা না গেলেও আজ তিনি মিডিয়ার সামনে সরকারের দমন-পীড়নের সমালোচনা করে বক্তব্য দেন।

এছাড়া, জাতীয় প্রেসক্লাবে আওয়ামী ও বিএনপিপন্থি সাংবাদিকদের মধ্যেও ইট-পাটকেল বিনিময় হয়েছে। একজন সিনিয়র সাংবাদিক আহতও হয়েছেন।

অন্য দিকে গুলশানে খালেদা জিয়ার বাসভবনে রাত থেকেই নিরাপত্তা বাড়ানো হয়। সরকারের দাবি (সৈয়দ আশরাফ বিকেলে প্রেস ব্রিফিংয়ে জানান) বিরোধী নেত্রীর আবেদনের প্রেক্ষিতে তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। খালেদার বাসভবনমুখী সবকটি রাস্তার মুথে বালুভর্তি ট্রাক রেখে অবরোধ করা হয়। ১০ প্লাটুন পুলিশ মোতাযেন করা হয় বাসভবনের চারপাশে।

দুপুরে বাসা থেকে বের হয়ে খালেদা জিয়া নয়াপল্টন কার্যালযে যাবেন-- এমন খবর প্রচার করে মিডিয়াগুলো। কিন্তু শেষ পর্যন্ত তিনি বাসা থেকে বের হতে পারেননি। তার বাসভবন থেকে মই-এর সহায়তা প্রদান করে কিছু মিডিয়া কর্মীকে তার বাসভবনে ঢোকানোর ব্যবস্থা করেন এবং সেই মিডিয়া কর্মীদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি আজকের কর্মসূচি আগামীকালও চলবে বলে ঘোষণা দেন। এছাড়াও, তিনি উত্তেজিত ভাষায় অনেককে বকাবকি করেন, হুমকি দেন ইত্যাদি ইত্যাদি... আমি সেদিকে যাব না।

আমার প্রশ্ন-- সত্যিই কি তিনি নয়াপল্টনের ফাঁকা কার্যালযে যেতে চেয়েছিলেন? তিনি কি সত্যিই শুধু পুলিশি বাধার কারণে এতটা ক্ষিপ্ত হয়েছিলেন?

এতকিছুর মধ্যে বিএনপির একজন সিনিয়র নেতাও তার পাশে ছিলেন না, রাজধানীর কোথাও কোনো স্থানে ১৮-দল ঘোষিত কর্মসূচি সফল করার উদ্যোগ ছিল না....

যানবাহন বিহীন ফাঁকা রাস্তায় রাজধানীর দুর্ভোগক্লিষ্ট কর্মজীবী মানুষের মিছিল।

এমন দৃশ্য নিশ্চয় আশা করেননি বিরোধী দলীয় নেত্রী........... আশাভঙ্গই কি তার ক্রোধ ও উত্তেজনার কারণ নয়?
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×