somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

খাঁজা বাবা
আমি কেউ না আমি কেউ না

গাধা পানি ঘোলা করে খায়

১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রথম ভাবলাম আমরা করোনার চেয়ে শক্তিশালী, তার পরে দেখলাম করোনা আরো বেশি শক্তিশালী।
আমরা ভাবলাম আমাদের করোনা মোকাবেলায় প্রস্তুতি অনেক ভাল, এত ভাল যে আমেরিকাও আমাদের কাছে সাহায্য চায়। পরে দেখলাম আমাদের কোন প্রস্তুতিই নেই। এমনকি কি কি প্রস্তুতি নেয়া দরকার ক্ষেত্র বিশেষে আমরা সেটাই জানি না।
আমরা ভাবলাম করোনা সাধারন সর্দি, কাশি। এখন দেখি এটা সাধারন নয়।
আমাদের মনে হল ডাক্তারদের পিপিই এখনই দরকার নেই। পরে দেখি ডাক্তাররাই আক্রান্ত হচ্ছে।
আমরা প্রথম দিকে যতটা সম্ভব ফানেলিং করে করোনা টেষ্ট করেছি, এখন দেখছি প্রথম থেকেই আরো অনেক বেশি টেষ্ট করা উচিত ছিল।

আমরা এতদিন পরে ডাক্তারদের জন্য পিপিই সংগ্রহ করছি, কিন্তু এর মধ্যে অনেক ডাক্তার আক্তান্ত হয়ে পরেছে।
বিভিন্ন হাস্পাতালে মাস্ক পাঠানো হচ্ছে কিন্তু তা খুবই নিম্ন মানের। এটাও হয়ত এক সময়ে ঠিক হবে, তবে এর মধ্যে আরো কিছু ক্ষতি হবে।

যারা এই সকল মাস্কের ক্রয় আদেশ দেন, অনুমোদন দেন ও রিসিভ করেন, এদের কি আইনের আওতায় আনা যায় না? এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানা যায় নি। তবে নারায়নগঞ্জের যে ডাক্তার নিম্ন মানের মাস্কের ব্যপারে অভিযোগ করেছেন, তাকে ঠিকই ট্রান্সফার দেয়া হয়েছে বলে খবরে প্রকাশ হয়েছে।

আমরা চোরদের মাধ্যমে ত্রা দেয়া শুরু করলাম, এখন ভাবছি আর্মি দিয়ে দেয়া উচিত ছিল।
তারপরেও আমরা যা ত্রান দিতে পারছি তা পর্যাপ্ত নয়। আমাদের কাছে কোন হিসেব নাই ঠিক কত মানুষের খাদ্য সহায়তা দরকার, কি পরিমান দরকার। কত দিন দরকার। কিভাবে এই সাহায্য দেয়া হবে।

এই বর্তমান সময়ে সাপোর্টের পাশাপাশি কৃষকদের কিভাবে সাহায্য করা যাবে তার তেমন কোন পরিকল্পনা নাই, কৃষকদের বর্ত্মান খাদ্য সাহায্যের চেয়ে বেশি প্রয়োজন উতপাদিত পন্য বিক্রির ব্যবস্থা করা। যাতে সে টিকে থাকতে পারে এবং আগামী বছরের চাষের জন্য প্রস্তুতি নিতে পারে।

আমরা হয়ত সবই শেষ পর্যন্ত করব কিন্তু গাধার মত জল ঘোলা করে। এর মধ্যে অনেকটা ক্ষতি হয়ে যাবে।

সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গানটি বন্ধুত্বের, গানটি শান্তির প্রতি ভালোবাসায় সিক্ত

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুন, ২০২৬ ভোর ৪:০০

আমেরিকা ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে এই গানটি বুনেছি, নিজের বেসুরো গলা 'ব্যবহার' করেই।
এবারে কি ভারত - বাংলাদেশ সীমান্তে শান্তির আলো দেখা দেবার কথা?



বন্ধু হে অনেক... ...বাকিটুকু পড়ুন

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

নীল গ্রহের শেষ প্রেম // কেয়া এবং আমি।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে জুন, ২০২৬ বিকাল ৩:১৯



আমি ভেসে আছি মহাশূন্যে।
আমার শরীরে রূপালী স্পেসস্যুট।
চারপাশে অসীম অন্ধকার।
আর আমার সামনে দূরে জ্বলছে এক নীলাভ-সবুজ গ্রহ—
Earth-666।
এই গ্রহেই আমার জন্ম।
এই গ্রহেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম।
আর এই গ্রহই আমার কাছ থেকে সবকিছু... ...বাকিটুকু পড়ুন

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

×