এ যেন একই বৃত্তে ঘুরপাক,অপরাধীদের কেন দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না?
২৫ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এ যেন একই বৃত্তে ঘুরপাক...আবারো এক স্কুলছাত্রী ধর্ষিত এবং সেই দৃশ্য মোবাইল ফোনে ধারন এবং তা ফাঁস করে দেয়া।
গত ১০ জুন ফরিদপুরে এ ঘটনা ঘটে।প্রেমিকার সাথে সম্পর্কের টানাপোড়া চলার কারনে প্রতিহিংসার বশবর্তী হয়ে মিলন নামের এক যুবক তার ৬ সহযোগী সহ স্কুলছাত্রীকে ডেকে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষন করে মুঠোফোনে তা ধারন করে ।এরপর মেয়েটিকে হুমকি দেয়া হয় যে যদি সে ঘটনা কাউকে জানিয়ে দেয় তবে ভিডিও প্রকাশ করে দেয়া হবে।অসহায় মেয়েটি কাউকে জানায়নি তার অপমানের কথাটি। এরপর ও যখন ভিডিও প্রকাশ করা হয় ,মেয়েটির পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।এবং দুজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।যদিও বাকীরা পলাতক রয়েছে।
কয়েকদিন পর হয়তো আমরা খবর পাব অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে মেয়েটি।পুরুষতান্ত্রিক সমাজে ধর্ষিতাকে বিচার চাইতে গিয়েও মানসিকভাবে ধর্ষিত হতে হয় আরও কয়েকবার।সমাজ নারীদের প্রতি এমন দৃষ্টিভঙ্গি পোষন করে যেখানে নারীর দুঃখ বেদনার অনুভূতিগুলো ও প্রকাশের কোন সুযোগ পায় না।সামাজিক ন্যায়বিচার থেকেও নারীদের হতে হয় বঞ্চিত।নারী নির্যাতনকারী ,ধর্ষকরা আইনের ফাকফোকর গলে ঠিকই বেরিয়ে আসে।অথচ নারী নির্যাতনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কিছু বিচার এই নির্যাতনের মাত্রা কমিয়ে দিতে পারে অনায়াসে।আপনার অবস্থান থেকেই এসব নিপীড়ক ধর্ষকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।আমাদের আর কোন বোনকে লাশ হিসেবে দেখতে চাই না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন