somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রায়হানুল এফ রাজ
আমি ভালোবাসাহীন জগতের বাসিন্দা, জীবন যেখানে নীরস। প্রতিনিয়ত খুঁজে যাই ভালবাসার রূপ এবং অবগাহন করতে চাই যুক্তির সাগরে।

তোমার মাঝেই তোমার সাফল্য

২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তুমি ব্যর্থ বলে যে তোমাকে ধিক্কার দেয় তাকে খারাপ ভেবো না। তাকে খারাপ ভাবার আগে ভেবে দেখ তুমি কতো বোকা। তোমার উপর আশে-পাশের মানুষদের অনেক আশা আকাঙ্খা আছে কিন্তু তুমি তা বুঝতে পার নি। তুমি আসলেই বোকা। তুমি যে বোকা তার আরেকটি প্রমাণ হচ্ছে যে ঘটনা ঘটে গেছে তা নিয়ে এখনো তুমি পড়ে আছ। সময় চলে যাচ্ছে। যে সময় চলে যাচ্ছে সেই সময় আর কোন দিন ফিরে পাবে না। তাই যা হওয়ার হয়ে গেছে, সামনে যেন এমন কিছু না ঘটে তা নিয়ে চিন্তা কর। নিজের চারপাশটাকে নিজের হাতে তৈরি করতে হবে। জয়ের মুকুট অর্জন করে পড়তে হবে নিজের হাত দিয়ে। অন্য কেউ অর্জন করে তোমার মাথায় পরিয়ে দেবে না।
আমাদের সমাজের মানুষেরা শুধু অন্যের সমালোচনাই করতে পারে, অন্যকে আশা দিতে পারে না।
কিছু পেতে হলে কিছু দিতে হয়। তুমি অনেক বড় হতে চাও, তোমার অনেক টাকা পয়সা দরকার, তোমার অনেক দামি গাড়ি থাকবে, তুমি অনেক বড় বাড়িতে থাকতে চাও ভালো কথা, কিন্তু এইসব তুমি কোথায় পাবে? তোমাকে কে দেবে? এমন তো নয় যে এইসব আকাশ থেকে নেমে এসে কোন এক সকালে তোমার ঘুম ভাঙ্গিয়ে তোমাকে অবাক করে দিবে। একবার মনে করে দেখ, ছোট কাল থেকে শুনে আসা কথাটা, জীবন ফুল সজ্জা নয়। আসলেই জীবন সেই রকম নয়। ফুলের বিছানা স্বপ্নেই সম্ভব, বাস্তবে নয়।
তোমার কাছে তোমার জীবনের কোন মূল্য নেই ভালো কথা কিন্তু একবারও কি ভেবেছ, যে মানুষ দুটির জন্য তুমি এই পৃথিবীতে এসেছ তাদের মনের কতটুকু আশা তুমি পূরণ করতে পেরেছ? পৃথিবীর আর কারো জন্য নয় সেই মানুষ দুটির জন্য হলেও তো তোমার সংগ্রাম করে যাওয়া উচিৎ। এই মানুষ দুটোর মুখের হাসির চেয়ে বড় অর্জন আর কিছু হতে পারে না।
এই পৃথিবীতে ভালো মানুষের যেমন অভাব তেমনই সূক্ষ্ম চিন্তা করে এমন মানুষেরও অভাব রয়েছে। তুমি সেই অভাব পূরণ করার জন্য একটু হলেও চেষ্টা কর। জীবনটাকে সাজাতে পারলে তোমাকে আর পেছন ফিরে তাকাতে হবে না।
তোমার সফলতার জন্য তুমিই যথেষ্ট। তোমার চেষ্টা তোমার হাতিয়ার, তোমার মেধা তোমার সাথে আছে, একটু কষ্ট করে কঠোর পরিশ্রম করতে হবে। যতটা কঠিন ভাবছ ঠিক ততোটাও কঠিন নয়। একবার মাঠে নেমে পর দেখবে সব কিছু আস্তে আস্তে সহজের দিকে যাচ্ছে। ভালোবাসা এবং যুদ্ধের জন্য সব কিছু করা যায়। নিজের জীবনকে ভালোবেসে, পৃথিবীকে যুদ্ধক্ষেত্র ভেবে কাজে লেগে পর, আল্লাহ্‌ সহায় থাকলে তোমাকে কেউ থামাতে পারবে না।
তোমার মাঝেই তোমার সাফল্য। সেটা ধরতে শেখ, অন্যথায় পৃথিবী তোমাকে ছুড়ে ফেলে দিবে।

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৯
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×