somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক তিনটি ঘটনা - ১

২৪ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রবীন্দ্রনাথের "ক্ষুধিত পাষাণ" বলে একটা অতি চমৎকার গল্প আছে। গল্পটির পটভূমি দ্বিতীয় মাহমুদ শাহের আমলের (১৪৮৯-১৪৯০) একটা অভিশপ্ত প্রাসাদ। সেই প্রাসাদে কেউ রাত্রি যাপন করলে তার গভীর হ্যালুসিনেশন হয়। সে এমন এক হ্যালুসিনেশন যেখানে মানুষ তিনশো বছর আগের একটা সময়ে চলে যায়। প্রাসাদে কোন এক সময়ে অপূর্ব সুন্দরী এক পারস্য তরুণী সখী এবং দাস-দাসী পরিবৃত্ত হয়ে থাকতো। কিন্তু দূর্ভাগ্যবশত সেই তরুণী অসীম ঐশ্বর্যের অনন্ত কারাগারে বন্দিনী হয়ে ছিলেন। আর তার অভিশাপ লেখা হয়েছিল প্রাসাদের দেয়ালে দেয়ালে। গল্পের শেষে লেখক বলছেন যে, খুব সম্ভবত গল্পটা আগাগোড়া বানানো।

আমার এই গল্পটা বানানো নয়, যদিও গল্পে কিছু রহস্য আছে। পৃথিবী রহস্যময়, এখানে কত বিচিত্র ঘটনা ঘটে! গোলাপের পাপড়ির মত যদি ঘটনার সবগুলো পাপড়ি খুলে খুলে দেখা যেত, তাহলে হয়ত দেখতাম যে কোন রহস্য নেই। কিন্তু জীবনের ক্ষেত্রে তা হয়না। মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা আছে। হ্যামলেটে শেক্সপীয়ারের সেই অমিয় বানী "দর্শন ও বিজ্ঞানের দৃষ্টিসীমার বাইরে স্বর্গ ও পৃথিবীতে আরো বহু কিছু আছে, হোরাসিও"!

ঘটনাটি পিতার কাছে খুব ছোটবেলায় শোনা। পিতার কর্মস্থল তখন রংপুরে। ঘটনাটি সে শহরের জামে মসজিদের ইমাম সাহেব কে নিয়ে। সম্ভবত স্বাধীনতার অল্প কিছু সময় পরের ঘটনা। এই ইমাম সাহেব তার ধর্মপরায়ণতা এবং সদগুণাবলির জন্য বিখ্যাত ছিলেন। ইমাম সাহেব বৃদ্ধ বয়সে যখন অসুস্থ তখন তাকে জিজ্ঞাসা করা হল তার জানাজার নামাজ পড়ানোর দায়িত্ব তিনি কাকে দিয়ে যেতে চান। উত্তরে তিনি যার নাম বললেন সে নাম শুনে সকলেই চমকে গেলেন। লোকটি অতি ছোট কাজ করেন। সামাজিক মান মর্যাদায় তার অবস্থান একেবারেই নিচে। শহরে খুব কম লোকই তাকে চেনেন। যারা চেনেন তারা তাকে পাঙ্খাওয়ালা বা পাখাওয়ালা নামে ডাকেন। সকলেই অবাক হলো যে সেই পাখাওয়ালা এতটা ধর্মপরায়ণ ছিলেন যে ইমাম সাহেব তাকে নিজের জানাজা পড়ানোর জন্য ঠিক করেছেন।

সে সময়ে সরকারী অফিসগুলোতে টানা পাখা চালাতেন এমন এক অতি তুচ্ছ পেশাজীবী লোক ছিলেন। রংপুরের মত ছোট শহরে বিচারপতি বা ডিসি সাহেবের মাথার উপরে এই ধরনের টানা পাখাগুলো চলতো। বড় কাঠের ফ্রেমে লাল রঙের কাপড় দিয়ে তৈরি পাখাগুলো সিলিংয়ের সাথে ঝোলানো থাকতো। সেই কাপড়ের পাখাটি নীচের দিকের একটা অংশ দড়ি দিয়ে যুক্ত করে টান দিয়ে দিয়ে বাতাস করা হতো। যে লোকটি দড়ি টানার কাজটি করতেন তাকে অফিস কক্ষে বসতে দেওয়া হতো না। তিনি বাইরের বারান্দায় বা ছোট কোন ঘরে বসে পরিশ্রমের কাজটি করতেন।

ইমাম সাহেব মারা গেলেন আরও কিছুদিন পরে। তিনি যখন মারা গেলেন তখন সেই পাখাওয়ালার কথা কারো মনে রইলো না। জামে মসজিদের যিনি অতিরিক্ত ইমাম স্বাভাবিক ভাবে তিনিই বড় ইমামের জানাজায় ইমামতি করবেন এমনটা সকলে ধরে নিলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তার জানাজার দিনে ঠিক সময়ে সেই পাখাওয়ালা উপস্থিত হলেন। ইমাম সাহেবের জানাজার নামাজ সেই পাখাওয়ালাই পরিচালনা করলেন।

কিন্তু পরদিন থেকে রংপুর শহরে পাখাওয়ালাকে আর দেখা গেল না। তিনি দূরে কোথাও চলে গিয়েছিলেন। কারণ পাখাওয়ালার বাইরে তার যে আরেকটি পরিচয় আছে সেটি তখন প্রকাশ হয়ে গিয়েছিল। তাই তাকে অন্য কোথাও চলে যেতে হয়েছিল।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০২৪ রাত ২:৪৪
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

যতবার শেষ, ততবার শুরু

লিখেছেন রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১



তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

×