somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ্যানেকডট 1 ।। জর্জ ওয়াশিংটন ও তার দাঁত

১২ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জর্জ ওয়াশিংটন ও তার দাঁত

আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন ( 1789-1797, যার পোট্রর্েটগুলি না হাসতে পারনের দুঃখে অমর হইয়া আছে) নকল দাঁতের স্বাদহীনতায় অতিষ্ঠ হইয়া একবার চাইর সেট নকল দাঁত পোর্ট ওয়াইনে ডুবাইয়া রাখছিলেন। উনি আসল দাঁতগুলি হারায়ছিলেন ব্রাজিল নাট ভাঙার বদ অভ্যাসের কারণে। 1789 সালে তিনি যখন প্রেসিডেন্ট হইলেন তখন তার নিজের বলতে দাঁত মাত্র একটাই অবশিষ্ট আছিল। গরু, মানুষ আর অন্য জন্তু-জানোয়ারের দাঁত থিকা তৈরি করা নকল দাঁতের পাটি দিয়া তিনি কাজ চালাইতেন।

ওয়াশিংটন পরে দেখতে সুন্দর দাঁতের সন্ধানে ফিলাডেলফিয়ার এক লিডিং ডেনটিস্টের শরণাপন্ন হইছিলেন। ওই ডেনটিস্ট জলহস্তীর লম্বা দাঁত থিকা এক সেট কৃত্রিম দাঁত তৈরি কইরা দেন তাঁরে। শিল্পসুষমামণ্ডিত নকল দাঁতগুলিরে রক্ষা পাওয়া একমাত্র দাঁত-এর লগে গাঁইথা দেন দন্তচিকিৎসক। দুঃখজনক, সে গ্রন্থন যথাযথ হয় নাই। প্রেসিডেন্টের জীবনে ধারাবাহিক বেদনার সূত্রপাত ঘটে এই দাঁতের সারির কারণে। তিনি লডানাম (laudanum : অ্যালকোহলে দ্রবীভূত আফিম) লইয়া দাঁতের বেদনা ভুলতে থাকেন। বিবিধ নকল দাঁতের স্বত্বাধিকারী হিসাবে তার বেশ ওজনদার (110 গ্রাম) এক সেট সীসার দাঁতও আছিল। তবে ওনার প্রজাবৃন্দের সাধারণ বিশ্বাস আছিল হেগো প্রেসিডেন্ট কাঠের দাঁত দিয়া চাবায়।

জর্জ ওয়াশিংটন ডার্টি জোক শুনতে এবং মাঝে মইধ্যে অশোভন গল্প করতে পছন্দ করতেন। তিনি এবং তার স্ত্রী মার্থা হেগো চিঠিপত্রের বেশিরভাগই নষ্ট কইরা ফালাইছিলেন। তবু দুভর্াগ্যক্রমে কিছু চিঠি রইয়া যায়। 1920 সালের শেষ দিকে মাল্টিমিলিওনেয়ার জে. পি. মরগ্যান এই চিঠির কয়েকটা কিনা নিছিলেন। পরে এইসব চিঠি যে পনের্াগ্রাফিক এই বুঝতে পাইরা তিনি সব চিঠি পুড়াইয়া ফেলান।

ওয়াশিংটন বিশ্বাস করতেন হ্যান্ড শেইক করাটা একজন রাষ্ট্রপতির যোগ্য কাজ হইতে পারে না, তাই হোয়াইট হাউসে আসা অভ্যাগতদের তিনি বাউ কইরা শুভেচ্ছা জানাইতেন। ওয়াশিংটনের মালিকানায় ছয়টা সাদা ঘোড়া আছিলেন। প্রতিদিন ভোরবেলায় ওনাাগো দাঁত ব্রাশ করানের পর্বটা তিনি নিজে উপস্থিত থাইকা পরিচালনা করতেন।

জর্জ ওয়াশিংটনের মরবিড ভয় আছিল যে তার মৃতু্য সম্পর্কে নিশ্চিত না হইয়াই তারে জ্যান্ত কবর দিয়া ফেলতে পারে হারামজাদা প্রশাসনিক কর্মকতর্ারা। এই ভয় থিকা তিনি নির্দেশ দিয়া রাখছিলেন তার মৃতু্যর পরে যেন মিনিমাম তিন দিন...তারে কবর দেয়া না হয়।

সূত্র : আর্ট এন্ড কালচার ম্যাগাজিন, দৈনিক যায়যায়দিন , 27/7/06
ছবি : 1797 portrait of George Washington by painter Gilbert Stuart
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৫:০৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সুখ

লিখেছেন সামিয়া, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৬



পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে... ...বাকিটুকু পড়ুন

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

×