নরওয়েজিয়ান এক্সপ্লোরার রোল্ড আমুন্ডসেন (1872-1928) সাউথ পোল জয় করতে চাইছিলেন। কৌশল হিসাবে 100 গ্রীনল্যান্ড এস্কিমো কুকুর সংগ্রহ করছিলেন তিনি। অভিযানের আগে নেটসিলিক এস্কিমোগো কাছে গিয়া কুকুর-চরানো বিদ্যা আর শীতে টিকা থাকনের কৌশল রপ্ত করেন। কুকুরের মেজাজ-মর্জি ফলো করতে করতে আমুন্ডসেনের দল সাউথ পোল পৌঁছাইছিল 1911 সালে।
অন্যদিকে ক্যাপ্টেন রবার্ট ফ্যালকন স্কট (1868-1912)-এর দল কুকুরের লগে ঘোড়াও লইছিল। বরফের উপরে দিয়া 800 মাইল পাড়ি দিতে গিয়া পথে কুকুরগুলি মারা যায়। দলের লোকেরা ঠাণ্ডায়, ক্ষুধায় স্লেজ টাইনা টাইনা ফিনিশ হইয়া গেছিল। ভিটামিন সি-এর অভাবে স্কার্ভি হয় হেগো। 1912 সালের 17 বা 18 জানুয়ারিতে সাউথ পোল পৌঁছাইছিলেন তারা। পৌঁছাইয়া দেখেন এক্সপ্ল্লোরার আমুন্ডসেন তাম্বু খাটাইয়া চইলা গেছে গা। এরপরে পযর্ুদস্ত অবস্থায় ফিরা আসনের কালে নিকটতম সাপ্লাই ডিপোর মাত্র 11 মাইল দূরে থাকতে স্কট আর বাঁইচা থাকা তিন অভিযাত্রী তাঁবুর মইধ্যে মারা যান। আট মাস পরে অনুসন্ধানী টিম হেগো ডেডবডি খুঁইজা পায়। উদ্ধার করা ডায়েরির 29 মার্চ 1912 সালের লগ-এ দেখা যায় স্কট লেইখা গেছেন, 'ফর গড'স সেক লুক আফটার আওয়ার পিপল'।
আমুন্ডসেন অনেক পরে একটা রেসকিউ মিশনে কাজ করনের সময় আর্কটিকে বিমান দুর্ঘটনায় মারা গেছিলেন, 1928 সালে। নরওয়েজিয়ান এক্সপ্ল্লোরার রোল্ড আমুন্ডসেন আর বৃটিশ রয়াল নেভির অফিসার রবার্ট ফ্যালকন স্কটের শ্রদ্ধা জানাইয়া পরে সাউথ পোলের আমেরিকান রিসার্চ স্টেশনের নাম দিছে আমুন্ডসেন-স্কট সাউথ পোল স্টেশন।
1956-57 সালে আমেরিকার 18 জন নেভি ক্রু এই আমুন্ডসেন-স্কট স্টেশনটা বানাইছিল। সাউথ পোলে শীত কি ভয়ঙ্কর হইতে পারে এর কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকনে সাবধানতা হিসাবে স্টেশনের একটা অংশ বসানো হইছিল ভূগর্ভে। অবস্থা কিছুটা সহনীয় হইছিল তাতে। তাপমাত্রা আছিল মাইনাস 74 ডিগ্রি সেলসিয়াস (মাইনাস 102 ডিগ্রি ফারেনহাইট)। 1975 সাল থিকা আদি সাউথ পোল স্টেশন পরিত্যক্ত হইয়া আছে। এখন লোকে এইটারে কয় ওল্ড পোল।
ছবি :
1. পূর্ণ চন্দ্রের মইধ্যে তোলা দীর্ঘ অ্যান্টার্কটিক রাত্রির সু্যররিয়াল ছবি। দূরে বামে সাউথ পোল-এর নতুন স্টেশন, মইধ্যে পাওয়ার প্ল্লান্ট আর নিচে ডাইনে পুরানা মেকানিক গ্যারাজ। আকাশের সবুজ রঙের অরোরা অস্ট্রালিসের বিচ্ছুরণ স্টেশনরে প্ল্যানেট মার্সের ভবিষ্যৎবাদী স্টেশনের অলৌকিক রূপ দিছে। Qwei wjsK
2.আমুন্ডসেন-স্কট সাউথ পোল স্টেশন।
3. সাউথ পোলের সেন্টার পয়েন্টের পাশে নানা দেশীয় পতাকা, দূরে ওল্ড ডোম।
[link|http://www.coolantarctica.com/Antarctica%20fact%20file/History/roald_amundsen_pictures.htm| wjsK 1.
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৪:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


