রাজাকার কসাই কাদের সহ সব রাজাকারের ফাঁসির দাবীতে দল মত নির্বিশেষে সবাই প্রতিবাদ জানাচ্ছে।সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ ও কাদের রাজাকারের ফাঁসির দাবীতে খালি পায়ে আলোর মিছিল করেছে রাতে।আমার প্রিয় শাহবাগ চত্বর প্রতিবাদে মুখর। যুদ্ধাপরাধী রাজাকারের বিচারে সারারাত প্রতিবাদ চলবে, প্রতিবাদ চলবে একটানা আগামীকাল পর্যন্ত।সামায়িকভাবে হতোবুদ্ধি হয়ে পড়া মানুষ ঘুরে দাঁড়িয়েছে ।যারা শাহবাগ আছেন, তাদের জানাচ্ছি, আমরা আছি আপনাদের সঙ্গে.....!মনেপ্রানে শাহবাগেই আছি।আজ রাতে র্যাব কি পারে না কাদের মোল্লাকে নিয়ে 'বিশেষ অভিযানে' বের হতে? তাহলে বাকী রাজাকারগুলা বলবে যাবজ্জীবন চাই না ভাই, ফাঁসী দাও !
একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি-সেনার দল?আজও কেন তোমার বুকে জ্বলছে আগুন, চলছে গুলি, মরছে মানুষ?জবাব তোমায় দিতেই হবে, মাগো।
আমি ৫২ দেখিনি, দেখিনি উত্তাল ৬৯, ৭১ দেখিনি, ৯১ দেখেছি তবে এতই ছোটো ছিলাম যে কিছুই বুঝিনি।হে কসাই,হে জল্লাদ তুমি ভেবনা তুমি পার পেয়ে গেলে...কোটি মানুষের ঘৃণার আগুণে তোমাকে পুড়তেই হবে হে খুনী।কিছুই লেখার মত নাই। শুধু বলব এদেশে সব কিছুই সম্ভব । আর এদেশে ক্ষমতাসীনরা তা আরো বেশি করে দেখাতে পারে!হাসিনার ৩২ বছরের রাজনীতির একমাত্র অবদান হিসেবে গণ্য হতে পারতো শুধুমাত্র 'যু্দ্ধাপরাধের বিচার'।৩৪৪ টি খুনের শাস্তি যাবজ্জীবন! ভালোই তো, কয়েকটা খুন তাইলে আমিও করতে পারি।অনেকগুলো প্রশ্ন মনের মধ্যে দাপাদাপি করছে।
আমরা করবো জয়! একদিন...
আহা বুকের গভিরে আছে প্রত্যয় আমরা করবো জয়! একদিন... ।।
একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর- আসবেই।
এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে- একদিন... ।।
পৃথিবীর মাটি হবে মধুময়, বাতাস হবে মধুময়, আকাশ হবে মধুময়- একদিন..
আকাশ হবে মধুময়- একদিন... ।।
আমরা মানি নাকো বাঁধা বন্ধন, হাতে বাধি রাঁখি বন্ধন, সামনে সত্যের জয়- একদিন...
আমরা করবো জয়! একদিন... ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



