মেঘনা নদীতে লঞ্চ চলছে । লঞ্চের নামটি মনে করতে পারছি না ।আমরা বাড়ির সবাই মিলে একটা বিয়ের অনুষ্ঠানে কুমিল্লা যাচ্ছিলাম । আমি লঞ্চের ছাদে বল খেলছিলাম । হঠাৎ আমার বলটি মেঘনা নদীতে পড়ে যায় । আমি লাফ দিয়ে বলটি ধরতে গিয়ে মেঘনা নদীতে পড়ে যাই। জানি না সাঁতার । তখন আমার বয়স ১৩ । মুহূর্তের মধ্যে ডুবে গিয়ে মেঘনা নদীর পানি খেয়ে নিলাম পেট ভরে । তারপর কে বা কারা আমাকে বাঁচায় কিছু মনে নেই ।
পাবনা যাচ্ছিলাম, বড় ভাইয়ের সাথে দেখা করতে । তখন বড় ভাই পাবনা ক্যাডেট করলেজে লেখা পড়া করতো ।আরিচা ফেরী ঘাটে। ফেরীর দোতলায় রেলিং এ বসতে গিয়ে ধাম করে নদীতে পড়ে যাই । ভাগ্য ভালো ছিল, তখনও ফেরী ছাড়েনি । তখন আমার বয়স ১৬ বছর । অল্প পানির মধ্যেই ডুবে গেলাম। কে বা কারা আমাকে যথা সময়ে বাচিয়েছিল মনে নেই, একটুও মনে নেই । বাংলাদেশের প্রতিটা নদী আমার খুব ভালো লাগে । পৃথিবীর কোথাও আর এতো সুন্দর সুন্দর নদী নেই। আমাদের দেশের নদীর নাম গুলোও অনেক সুন্দর।
আমাদের গ্রামের বাড়ির কাছেই পদ্মা নদী । পদ্মা নদী আমার অনেক প্রিয় একটি নদী হঠাত ইচ্ছা করলো মনের স্বাদ মিটিয়ে পদ্মা নদীতে লাফিয়ে ঝাঁপিয়ে গোছল করবো । একদিন সব বন্ধু-বান্ধব নিয়ে চলে গেলাম গ্রামের বাড়িতে । আমার গ্রামের বাড়ি বিক্রমপুর। মধ্যদুপুর বেলা সব বন্ধু নিয়ে নামলাম নদীতে । আমি হাফ প্যান্ট নিতে ভুলে গিয়েছিলাম । তাই চাচার কাছ থেকে একটা গামছা নিয়ে কোমরে প্যাচিয়ে নদীতে নামলাম । মনের স্বাদ মিটিয়ে বিকেল পর্যন্ত নদীতে লাফালাফি করলাম । কিন্তু আমি নদী থেকে লজ্জার কারণে উঠতে পারছি না । কোথায় কখন যেন আমার গামছাটি খুলে গেছে । বন্ধুদের ও গামছা হারিয়ে যাবার কথা বলতে পারছি না । যদি বলি ওরা হাসাহাসি করবে । উফফ...ভয়াবহ লজ্জায় পড়েছিলাম ।
ঢাকার বাসাবো তে একটি বড় পুকুর আছে । পুকুরের পাশেই কালী মন্দির । সেই পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম ৩৪ নং ওয়ার্ডের কমিশনারের সাথে । মাছ বড়শি ফেলতে গিয়ে আমিই ঘাট থেকে পুকুরে পড়ে গেলাম, আর কি আশ্চর্য সাথে সাথে ডুবেও গেলাম । পুকুরের মাটি অসম্ভব নরম- আমি কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারলাম না । সেদিন অনেক পুকুরের পানি খেয়েছিলাম। পেট ফূলে গিয়েছিল । এখনও মনে আছে- অনেক গুলো স্যালাইন খেতে হয়েছিল।
২০০০ সা্লে জাহাজে করে বঙ্গোপসাগর ঘুরতে গিয়েছিলাম । বঙ্গোপসাগর বিশাল । চার দিন বঙ্গোপসাগরেই ছিলাম । সাগর পাড়ের বাতাস কি ঠান্ডা ! মধ্যরাতে জাহাজের ছাদে উঠলাম আমি একলা । জোছনা রাত ছিল । মনে হলো- বঙ্গোপসাগর যেন জ্বলছিল । পানি চিক চিক করছিল । জাহাজ যাচ্ছিলো সুন্দরবনের দিকে । হঠাত আমার খুব তীব্র ইচ্ছা হলো- বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়ি । এত সুন্দর সহ্য হচ্ছিল না । সেই প্রথম আমার মাথায় স্বেচ্চায় মৃত্যু চিন্তা এলো। স্থির সিদ্ধান্ত নিতে পারছিলাম না- ঝাপ দিবো কিনা । আমার কপাল ঘামে ভিজে উঠলো! অতঃপর সিদ্ধান্ত নিয়েই ফেললাম ঝাঁপ দিবো- কিন্তু তার আগে একটা সিগারেট শেষ করবো । মজার ব্যাপার হলো- সিগারেট শেষ হওয়ার আগেই দেখি আব্বা পেছনে এসে দাঁড়িয়ে আছে ।
নদী আমার অনেক ভালো লাগে । দিনে রাতে নদীর সৌন্দর্য একেবারেই ভিন্ন ভিন্ন । একসময় আমি নদীর কাছেই ফিরে যাবো । নদী আমাকে ভালোবাসে। ভালোবেসে যে আমাকে ডাকে আমি তার কাছে চলে যাই ।
আলোচিত ব্লগ
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।