somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

যুবক-যুবতী – ভ্লাদিমির পানকভ

২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক অপরূপা যুবতী আর এক বলবান যুবকের গল্প। পৃথিবীর আর বাকি তিন বিলিয়ন মানুষের মতোই জীবনযাপন করত তারা। তবে এ তো জানা কথা, দুজন যখন প্রেমে পড়ে, তখন বাকি তিন বিলিয়ন তাদের হিসাবে থাকে না। প্রেমিক-প্রেমিকাদের সবচেয়ে প্রিয় কর্ম পরস্পরের ভালোবাসার পরীক্ষা নেওয়া। কাছে থাকার মুহূর্তে, দূরে থাকার সময়ে, সুসময়ে, দুঃসময়ে… আমাদের গল্পের এই দুজনও মেতে উঠেছিল এ পরীক্ষায়।

‘সত্যি করে বলো তো,’ জানতে চাইল অপরূপা যুবতী, ‘আমি দেখতে কেমন? সুন্দরী?’ ‘তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী,’ জানাল তাকে বলবান যুবক। ‘তুমি আমাকে ভালোবাস?’ ‘এ কথা আবার জিজ্ঞেস করতে হয়!’ ‘কেন আমাকে ভালোবাস? রূপের কারণে?’ ‘হ্যাঁ, রূপের কারণে।’ ‘হায়!’ অপরূপার কপাল কুঁচকে গেল আপনা থেকেই। ‘সুন্দরী মেয়েকে যেকোনো পুরুষই ভালোবাসবে। আমি অসুন্দরী হলে আমাকে ভালোবাসবে?’ ‘বাসব না কেন!’ বলল বলবান। ‘এ তো কঠিন কিছু নয়।

সবচেয়ে বড় কথা, তুমি ভালো মেয়ে এবং বুদ্ধিমতী।’ ‘বুদ্ধিমতী? হুমম…বুদ্ধিমতীকে যেকোনো পুরুষই ভালোবাসবে। আমি যদি বোকা হই, তুমি আমাকে ভালোবাসবে?’ ‘তুমি বোকা হলেও তোমাকে ভালোবাসব। তোমার সঙ্গে আত্মার যোগাযোগটাই বড় কথা। তুমি সংস্কৃতিমনা, তোমার সঙ্গে কথা বলেও শান্তি।’ ‘কথা বলার কথা বলছ? সংস্কৃতিমনা মেয়েকে যেকোনো পুরুষই ভালোবাসবে। আমি অসংস্কৃতিমনা হলে তুমি আমাকে ভালোবাসবে?’ ‘বলছি তো, ভালোবাসব! সংস্কৃতির কী এমন মূল্য আছে! লিখতে-গুনতে পারো, সেটাই যথেষ্ট।’ ‘লিখতে-গুনতে? শিক্ষিত মেয়েকে যেকোনো পুরুষই ভালোবাসবে। আমি অশিক্ষিত হলে তুমি আমাকে ভালোবাসবে?’ ‘উফ! তুমি চুপ করবে, প্লিজ? বললাম তো, ভালোবাসব। কথা শেষ।

তুমি ভালো মেয়ে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ ‘ভালো মেয়ে? ভালো মেয়েকে যেকোনো পুরুষই ভালোবাসবে। আমি খারাপ মেয়ে হলে তুমি আমাকে ভালোবাসবে?’ ‘খারাপ মেয়েকে?’ বক্র হাসি হাসল বলবান যুবক। ‘দ্যাখো, কোনো ইডিয়ট খুঁজে পাও কি না, যে খারাপ মেয়েকে ভালোবাসবে।’ ‘দেখলে তো?’ উৎফুল্ল হয়ে উঠল অপরূপা যুবতী। ‘অথচ বলছিলে, ভালোবাস এবং বাসবে। এবার বুঝলে, তুমি কেমন মানুষ?’ ‘শোনো, আমি যেমন মানুষ, আমাকে যেকোনো মেয়ে ভালোবাসবে। আর তুমি তেমন মানুষকে ভালোবাসতে থাকো, যেমন মানুষের অস্তিত্বই নেই।’ বলে বলবান যুবক দড়াম করে দরজা লাগিয়ে চলে গেল।

গল্পটি পড়ে কি বুঝলেন ?
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×