somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

"মুছে যাক আমার নাম, তবু বেঁচে থাক বাংলাদেশ"

২৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা বলছে ছেলেকে : স্কুলে যা,
ছেলে : না যাবো না, আমি জব করবো।
মা : ফাজিল, ক্লাস টু তে পড়িস তুই কি জব করবি?
ছেলে: ক্লাস ওয়ান এর মেয়ে কে পড়াব ।

মেয়েদের মাথার ঝরে যাওয়া চুল বিক্রি হচ্ছে লাখ টাকায়, যাচ্ছে বিদেশে। এই চুল বিক্রি করে সংসার চলছে শত শত মানুষের। এক কেজি চুলের দাম ৩ হাজার থেকে ৪ হাজার টাকা। চুল সংগ্রহ এবং বেচাকেনা এবং পরচুলা তৈরিকে কেন্দ্র করে নীলফামারীর উত্তরা ইপিজেড, সৈয়দপুর প্লাজাসহ ১২টি কারখানায় ১০ হাজার পুরুষ আর ৫ হাজার নারী কাজ করছেন।
চীনসহ বিভিন্ন দেশে এ চুলের রয়েছে অনেক কদর। যা থেকে সরকারও পাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। অভাবী নারীরা চুলের কারখানায় কাজ করে স্বাবলম্বী হয়ে উঠছেন।

পোশাক কেনার পর বাহারি ডিজাইনের যে জিনিসটি বিনামূল্যে পাওয়া যায় তা হচ্ছে দোকানের নাম-ধাম সংবলিত একখানি কাগুজে ব্যাগ। প্রতিদিন হাজারো নারী শ্রমিকের হাতে প্রতি মাসে উৎপন্ন হচ্ছে কোটি টাকার কাগুজে ব্যাগ। এ ব্যাগ দিয়ে দারিদ্র্য জয় করেছেন রংপুর মহানগরীর বাসিন্দারা। পৃষ্ঠপোষকতা পেলে সারা দেশ এবং বিদেশে পাঠিয়েও এ কাগুজে ব্যাগ বদলে দিতে পারে রংপুর অঞ্চলের সাধারণ মানুষের ভাগ্য।সারা বছর এ খাতে অন্তত ৫০০ কোটি টাকার লেনদেন হয়। এর মধ্যে রোজার ঈদের বাজারেই প্রায় ২০০ কোটি টাকার ব্যবসা হয়।

এক ব্যক্তি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল। ঈশ্বর তার সামনে এলো। লোকটি জিজ্ঞেস করল, “হে ঈশ্বর, আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি?” ঈশ্বর বললেন “বলো হে বৎস”। লোকটি বলল “ঈশ্বর, আমাদের এক মিলিয়ন বছর আপনার কাছে কত?” জবাবে ঈশ্বর বলল “মাত্র এক সেকেন্ড।” লোকটি অভিভূত হলো। সে বলল “তাহলে এক মিলিয়ন ডলার আপনার কাছে কত?” ঈশ্বর বলল “মাত্র এক পয়সা।” লোকটি তখন বলল “ঈশ্বর, আমি কি এক পয়সা পেতে পারি?” ঈশ্বর এবার বলল “অবশ্যই, এক সেকেন্ড…”

১৭ই রমজান, ২রা হিজরির এই দিনে ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত হয় যা ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ। কুরাইশদের আক্রমণ ঠেকাতে যেয়েই এই যুদ্ধের সূত্রপাত হয়। এটি ইসলামের ইতিহাসের প্রথম বড় ধরণের যুদ্ধ।
যুদ্ধে মুসলমানদের পক্ষে মাত্র ৩১৩ জন অংশ গ্রহন করেন অপরদিকে কুরাইশদের পক্ষে ১০০০ জন পেশাদার সৈন্য অংশ নেন। মুসলমানদের পক্ষে যুদ্ধের নেতৃত্ব দেন মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) আর কুরাইশদের পক্ষে নেতৃত্ব ছিলেন আবু জাহেল।
এই অসম যুদ্ধে মহান আল্লাহপাকের প্রত্যক্ষ সহয়তায় কুরাইশরা শোচনীয়ভাবে মুসলমানদের নিকট পরাজিত হয়। যুদ্ধে ১৪ জন মুসলমান শাহাদাৎ বরন করেন আর ৭০ জন কাফের মুসালমানদের কাছে নিহত হয় ও আরও ৭০ জন বন্দী হন।
এই ঐতিহাসিক যুদ্ধে রাসূলে পাক (সাঃ) এর একটি দাঁত শহীদ হয়। যুদ্ধে মুসলমানরা প্রত্যেকেই রোজাদার ছিলেন এবং কেউই বলতে গেলে পেশাদার যোদ্ধা ছিলেন না, কিন্তু তাদের মূল অস্ত্র বা হাতিয়ার ছিল “ঈমান” মহান আল্লাহ তা’লার উপর অগাধ বিশ্বাস।
বদর যুদ্ধ যুগের পর যুগ মুসলমানদের শক্তি জুগিয়ে গিয়েছে এবং যাচ্ছে। এই যুদ্ধ অনুপ্রেরণা দেয় অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সোচ্চার হতে।

আমরা একটি সুন্দর বাসযোগ্য সমাজ চাই, যেখানে কোনো মানুষকে আর নির্যাতিত হতে হবে না, আর সেই লক্ষ্যে পৌঁছার জন্য আমাদের সবাইকে ন্যায় নীতির ভিত্তিতে এক সঙ্গে কাজ করে যেতে হবে, সব অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×