somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

বইমেলায় আসছে ''বিকল্পহীন রবীন্দ্রনাথ''

৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রবীন্দ্রনাথ ঠাকুর। এই নামের পর আর বলার কিছু থাকে না। জানার থাকে অনেক কিছু। এই জানার মাধ্যম কী হবে? জবাবে সাহিত্যের আলোচক-সমালোচকদের রয়েছে নানা মত। কেউ বলছেন, রবীন্দ্রনাথকে জানতে হলে রবীন্দ্রনাথের সৃষ্টির মধ্যে ডুব দিতে হবে। আবার কেউ একটু ভিন্ন পথে হেঁটেছেন। বলেছেন, রবীন্দ্রনাথকে যারা বুঝেছেন, বোঝার চেষ্টা করেছেন তাদের উগড়ে দেয়া শব্দের খেলায় আপনি জানবেন রবীন্দ্রনাথকে।

বইমেলায় আসছে “বিকল্পহীন রবীন্দ্রনাথ” বিশ্বকবিকে নিয়ে জানা-অজানা অনেক তথ্যের সমাহার নিয়ে এবারের ‘অমর একুশে গ্রন্থমেলা’য় আসছে ‘বিকল্পহীন রবীন্দ্রনাথ’। তরুণ ও প্রতিশ্রুতিশীল লেখক রাজিব নূর খানের এই বইটি বের হচ্ছে রোদেলা প্রকাশনীর ব্যানারে।

রবীন্দ্রনাথকে নিয়ে ছড়িয়ে, ছিটিয়ে থাকা অনেক তথ্য একই মলাটে মুড়েছেন লেখক। দীর্ঘ পাঁচ বছরের প্রচেষ্টার পর ‘বিকল্পহীন রবীন্দ্রনাথ’ পাঠকের হাতে যাচ্ছে। লেখক বলছিলেন, ‘রবীন্দ্রনাথকে নিয়ে কম লেখা হয়নি। খুঁজলে হয়তো শত শত বইয়ের নাম বলা যাবে ঠাকুরজিকে নিয়ে। এত এত বইয়ের ভিড়ে আমার এই বইটিকে একটু আলাদাই বলবো। কারণ, এখানে রবীন্দ্রনাথকে নিয়ে অনেক চমকৃত তথ্য সন্নিবেশিত হয়েছে। অনেক ভুলের অবসানও হবে বিশ্বকবিকে নিয়ে। অনেকে বলেন রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন। সেই ভুলের অবসান করতে বইটির একটি বড় অংশ জুড়ে আছে এই আলোচনা। বৌদি কাদম্বরী দেবীকে জড়িয়ে রবীন্দ্রনাথকে নিয়ে অনেক মুখরোচক আলোচনাও শোনা যায় প্রায়শই। এ বিষয়টিও এড়িয়ে যাইনি। একটা সুন্দর সম্পর্ক কীভাবে বিকৃত হতে পারে, তা হয়তো পাঠক কিছুটা হলেও অনুধাবন করবেন বইটি পড়ে।’ বইমেলায় আসছে “বিকল্পহীন রবীন্দ্রনাথ”

যাদের জীবনের একটি বড় অংশ জুড়ে আছে রবীন্দ্রনাথের গান, কবিতা, গল্প, উপন্যাস ও প্রবন্ধ তাদের কাছে নতুন করে রবীন্দ্রনাথ সম্পর্কে বলার কিছু নেই। তবে যারা এখনও রবীন্দ্রনাথ নিয়ে আছেন দ্বিধাদ্বন্দ্বে তাদের একটা জায়গায় নিয়ে যেতে পারবে ‘বিকল্পহীন রবীন্দ্রনাথ’, এই বিশ্বাস লেখকের।
মেলা শুরুর দিন থেকেই রোদেলা প্রকাশনীর স্টলে মিলবে বইটি। দাম: ৩০০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন মোবারক হোসেন লিটন। এছাড়া অনলাইন ক্রেতারা পাবেন রকমারি ডটকমে।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×