ঈদ মুবারক! আস্সালাম।
একটি পবিত্র দিনকে সামনে রেখে
বিশ্বের সব মুসলমান আশায় বুক বাঁধে।
আল্লাহর মহান ইচ্ছায় ও উদ্দেশ্যে এই ঈদ
আকাশে শিশুর মত সুন্দর স্বচ্ছ চাঁদ-
আমিন। আমিন। রাব্বুল আলামিন
করবে যে সবাই মোনাজাত।
সবার সাথে হাসিমুখে বুকে বুক মিলাবো আজ
ঈদের দিনে কেউ করে না মুখ ভার-
প্রবাসীদের ঈদ মানে দেশে টাকা পাঠানো,
প্রিয় মানুষদের দেয়ার মাঝেই অনাবিল আনন্দ।
ঈদের আনন্দে ভুলে যাই সব দুঃখ-ব্যাথা
ঘরে বাইরে চিৎকার করে বলি আজ সবাই
ঈদ মোবারক।
বিশ্ব নিখিল থেকে দূর হয়ে যাক সব অশুভ ছায়া
বড় ভাই, ছোট ভাই, ধনী দরিদ্র নেই কোনো ভেদাভেদ
সকলেই সমান।
ঈদ এসেছে, ঈদ এসেছে আজ এক আকাশ নতুন স্বপ্ন নিয়ে।
আমরা এগিয়ে যাচ্ছি ভালোবাসা নিয়ে সুন্দর পৃথিবীর দিকে-
স্বচ্ছ ভালোবাসাই পারে হিংসা বিদ্বেষ আর দুঃখ-কষ্ট সব ভুলিয়ে দিতে।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

