
আমি একজন অনেক অনেক পুরাতন ব্লগার। আজ আমার জন্মদিন। আমাকে শুভেচ্ছা জানান।

ছোট্র একটা দেশ।
১৬ কোটি মানুষ। অনেক সমস্যা এবং অনেক অপরাধ তো থাকবেই। বর্তমান সরকার দেশের মানুষকে ভালো রাখার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কাজেই সাময়িক সমস্যা গুলোর জন্য অস্থির হওয়া যাবে না। পৃথিবীর সব দেশেই- খুন, ধর্ষণ, চুরী ছিনতাই বা দুর্নীতি হয়। বরং অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে এই সব খুব কম হয়।
ক্রিকেট খেলার সময়, সারা দেশের মানুষ বাংলাদেশ দলকে সাপোর্ট করে। ১৬ কোটি মানুষ এক হয়ে যায়। ঠিক এইভাবে আমাদের সুখে বা দুঃখে এক হয়ে থাকতে হবে। তাহলেই দেশ খুব দ্রুত এগিয়ে যাবে।
স্বপ্ন দেখুন এবং আশাবাদী হোন।
জয় বাংলা।
পৃথিবীতে সবচেয়ে বড় সত্য হলো- মৃত্যু। আমাদের মরতে হবে। কে কোথায়, কখন মরবো তা জানি না। যে কোনো সময়, আমাদের যেকারো মৃত্যু হতে পারে।
তারপরও আমাদের কত আয়োজন!! কত চিন্তা আমাদের মাথায় খেলা করে, কিন্তু কখনও মৃত্যুর চিন্তা আসে না। আমরা মনে করি, আমার মৃত্যু হতে দেরী আছে। কিন্তু ঘটনা তা না। মৃত্যু আমাদের খুব কাছেই ওৎ পেতে বসে আছে।
মানুষ সাবধান হও।
তোমাকে মরতে হবে।
সময় খুব কম।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




