somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

নিষ্ঠুরতম, সবলতম, হৃদয়হীন ব্যক্তিরাই সর্বক্ষেত্রে বিজয়ী হয়

১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। বই মানে তো শুধু বই নয়। বই মানে স্মৃতি। বই মানে অনুষঙ্গ। বই এক স্থায়ী ভালবাসা। বইয়ের মৃত্যু হবে না। কম্প্যুটার, ফেসবুক-টুইট-স্যোশাল মিডিয়া যতই হোক, বই থাকবে। বই তো শুধু আমরা পড়ি না। গন্ধ শুঁকি। উপহার দিই। বইয়ে নিজের নাম লিখি। নড়াচড়া করি। সাজিয়ে রাখি।

২। মার্ক টোয়েন অলওয়েজ বস। আমার সবচেয়ে প্রিয় কিশোর-এডভেঞ্চার লেখক।

৩। সারাদিন চলার পথে যদি আপনি কোন সমস্যার মুখোমুখি না হন তাহলে ধরে নিতে পারেন আপনি ভুল পথে চলছেন।
.........স্বামী বিবেকানন্দ।

৪। তরকারীতে তেল কম দিতে বলুন। আমাদের এটা বদ অভ্যাস তরকারীতে তেল বেশি দেওয়া অথচ তরকারীর স্বাদ বৃদ্ধিতে তেলের কোনই ভুমিকা নেই। তরকারীর স্বাদ বৃদ্ধিতে ভুমিকা হল শুধুই মসল্লার। তেলের কোন প্রকার ভুমিকা নেই। তরকারিতে তেল বেশি দিলে গ্যষ্ট্রিক রোগীদের জন্য বেশি ক্ষতির কারন হয়।

৫। কেউ কখনও ভালোবাসা নিয়ে বলেনি,
দুপুর রোদে গাছের নিচে একটু বসে বিশ্রাম নাও।
ক্লান্ত আমি, বিষন্ন আমি।
কিন্তু হায়!
আম, জাম, কাঠাল, নারিকেল গাছ,
আরও কত রকমের যে গাছ ছিল!
ক্ষনিকের জন্য বসতে তো চাইতো মন-
কিন্তু একটি স্বজনের আতিথেয়তা যে পেলাম না!
তিলোত্তমা নগরীর মাঝে এক টুকরো ‍‍‍‌‌স্বর্গ
কিন্তু হায় যাদের জন্য গড়া এই সুবিশাল আয়োজন,
তারাই যে আজ বড় বেশি উদাসীন।
দ্বিপদী জীবের প্রবেশ অধিকার সংরক্ষিত
কিন্তু চতুষ্পদী জন্তু শোভা পায় আলিশান ড্রইংরুমে।
মানবতা থেকে শ্রেনী বৈষম্যই যে প্রকট!
হায়রে মানবতা! যা উচু আর নিচুঁতে করে বিভক্ত।


(কবিতার মতোন কিছু একটা লিখতে আমার সময় লাগে না। মুহূর্তের মধ্যে লিখে ফেলতে পারি।)

৬। তোমার মন হচ্ছে – বাগান, তোমার চিন্তা হচ্ছে – বীজ। এখন তুমি ফুলও জন্মাতে পারো আবার আগাছাও জন্মাতে পারো, এটা শেষ পর্যন্ত তোমার ওপরেই নির্ভর করে ।

৭। প্রেম হচ্ছে এক ধরনের চুলকানি বিশেষ, যতো চুলকানো যায় ততো সুখ সুখ লাগে। কিন্তু চুলকাতে চুলকাতে যখন ফোসকা পড়ে যায় কিংবা ঘা হয় তখন ঠিক মতো মলম না লাগালে কিন্তু বুকের মধ্যে ভীষণ জ্বালা করে। প্রেমিক-প্রেমিকারা বাবা-মায়ের কথা মনে না করেই প্রেম শুরু করে। এখনকার অভিভাবকরা ৬০ অথবা ৭০ দশকের মতো নিষ্ঠুর মন মানসিকতা সম্পন্ন বয় কিন্তু সব বাবা-মা'রাই এই ব্যাপারে রক্ষণশীল। যদি তারা ঘরের বাইরে যথেষ্ট প্রগতিশীল দেখান। যে মানূষ পরিস্থিতি অনুযায়ী নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সমস্যাকে মোকাবেলা করে নিজের অনুকূলে আনতে পারে সেই প্রকৃত বুদ্ধিমান এবং প্রকৃত প্রেমিক হতে পারে। '

৮। বর্তমানে বিশ্বে সুন্দর মুখ না, সুন্দর বাচন ভঙ্গীর জয় সর্বত্র। “কথা” বিশ্বের সেরা আর্ট, শুধু কথা দিয়েই জয় করা যায় সব কিছু। অবাস্তব কথা বললে, মানুষ জেনে যায় যে এটা একটা গাধা, আর গাধার ওপর যত ঝামেলা আছে, সবাই তা চাপিয়ে দেয়। বেশী বুঝার ভান করে কথা বললে, মানুষ জেনে যায় এটা একটা শিয়াল এবং এর ব্যাপারে সবাই সাবধান হয়ে যায়।
নিজেকে দুর্বল করে বা অন্যকে ছোট করে কথা বললে, মানুষ বুঝে যায় যে, লোকটা অতি দুর্বল শ্রেনীর একধরনের মানুষ রূপী প্রানী। সিরিয়াস নীতি কথা, সরাসরি প্রশংসা বা মায়া দেখিয়ে ঢং করে কথা বললে, মানুষ বুঝে যায় লোকটা ভদ্র লোকের মুখোশ পরা ৪২০। উত্তেজিত হয়ে কথা বললে, মানুষ জেনে যায় যে, লোকটি লোভী প্রকৃতির। নিজের স্বার্থ হাসিলের জন্যে পাগলা কুকুরের মত আচরন করছে।

সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×