
কিছু উন্মাদ আজ মূর্তি ভাঙ্গার উল্লাসে মত্ত
প্রতিবাদ করার সাহস কারো নেই-
যেন নতুন বর্গীর আমল এসেছে দেশে।
কারো কারো বুকের মধ্যে হাহাকার করে ওঠে-
কেউ পায় মজা।
ভাঙুক, সব কিছু ভাঙুক, পুড়ে যাক-
সব কিছু পুড়ে ছাই হয়ে যাক,
এর জন্য দায়ী তুমি- মাও সে তুং।
অসংখ্য নিউজ আর বিস্তর অশ্রু বর্ষণ হলেও-
একটাও ভাঙ্গা মূর্তি জোড়া লাগাতে এগিয়ে আসে না কেউ
পুলিশ তো ধনী শ্রেণির পাহারাদার-
কাজেই সব ভেঙ্গে ফেল, পুড়িয়ে দাও সব বাড়ি ঘর।
খুন, হামলা, মূর্তি ভাঙ্গা চলবে মাসের পর মাস-
এইসব যারা করে- তাদের বিবেক করে না দংশন।
নির্বোধেরা ভাবে মূর্তি ভাঙ্গা তাদের মহৎ ও পবিত্র দায়িত্ব
চারপাশে শুধু বুদ্ধিজীবিদের গাল ভরা কথার ফুলঝুড়ি!
যতই ভাঙুক আর পুড়ুক- নতুন করে গড়া হবে। হবেই।
(আমি কবি নই। কবিতা লেখার সামান্য যোগ্যতা আমার নেই।
মনের গোপন দুঃখ-ব্যথ্যা গুলো কবিতার মতো করে লিখতে চেষ্টা করি।)
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



