somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন

২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গোপালের মেয়ের বিয়ে হয়েছে। কিন্তু গোপাল বাড়ীতে জামাই আনার নাম করে না। গোপালের স্ত্রী কিছুতেই ছাড়বে না। প্রায়ই সে মেয়ে-জামাই আনার জন্যে তাকে বলে। গোপাল বলে, জামাই আনা তো নয় হাতিরখরচ। জামাইটাও তেমনি। একবার এলে আর যাবার নাম করে না। এদিকে টাকা-পয়সার টানাটানি যাচ্ছে। জামাই আসলে বিপদ হবে।

গোপালের স্ত্রী তার কথা শুনে রেগে গেল। বললো, তোমার মতন এমন হাড় কিপটে আমি দেখিনি। মহারাজ কি তোমায় কম দেন? তিনি তোমাকে দু হাত ভরেই দেন। তবু তোমার কিপটেমি যায় না।
এই বলে কাঁদতে লাগলো সে, গোপাল আর কি করে, মেয়ে-জামাইকে আনতে লোক পাঠালো। যথাক্রমে মেয়ে জামাই এলো।

বেশ কিছু দিন কেটে গেছে জামাই আর ফেরার নাম করছে না। যদি বা মাঝে মধ্যে যাবার কথা বলে, গোপালের বউ বলে, ‘আর কটা দিন থেকে যাওনা বাবা।’ এমনি করেই চলতে থাকে। এদিকে গোপাল প্রমোদ গুণতে থাকে। মাথায় হাত দেয় সে। কি করে মাজাইকে তাড়ানো যায় সেই কথা ভাবতে থাকে। অবশেষে একটা উপায় বের করে।

তার বাড়ির পেছনে একটা লেবু গাছ ছিল। তাতে খুব লেবু ধরে। সেদিন রাজসভা থেকে ফিরে এসে গোপাল জামাইকে বললো, ‘বাবা, আমাদের এখানে ছিঁচকে চোরের উপদ্রব হয়েছে। চোরের জ্বালায় গাছে লেবু থাকছে না। রোজ রাতে ঝুড়ি ঝুড়ি লেবু তুলে নিচ্ছে। তুমি বাপু একটা কাজ করবে? তুমি আজ কিছুক্ষণ বৈঠক খানায় বসে লেবুগাছের দিকে চেয়ে থাকবে। আজ ব্যাটা এলেই ধরবে।
জামাই বললো, ‘ও আপনি কিছু ভাববেন না। আমি ভালোভাবে নজর রাখবো। চোর ব্যাটা কি করে লেবু চুরি করে আমি দেখবো।’
সেদিন রাতে ভাত খেতে বসেছে গোপাল। বৌকে বলে, ‘আজ শরীরটা ভালো নেই। গাছ থেকে একটা লেবু এনে দাও তো।’
গোপালের বৌ আলো না জ্বেলেই লেবু পাড়তে গেল।
জামাই ছিল বৈঠক খানায় বেস। অন্ধকার গোপালের বৌ যেই লেবুগাছে হাত দিয়েছে জামাই দেখে, লেবু চোর লেবু চুরি করছে। ব্যাস আর কোথায় যায়? চুপি চুপি পেছনে থেকে শ্বাশুড়িকে ঝাপটে ধরলো।

এবার চলে দুজনের টানাটানি। শ্বাশুড়ি যতই ছাড়াতে চায়, জামাই ছাড়তে চায় না।
গোপাল বেরিয়ে তাড়াতাড়ি আলো নিয়ে গিয়ে দেখে জামাই শ্বাশুড়িকে ঝাপটে ধরে আছে। লণ্ঠনটা উচুঁ করে বলে, ‘তাই তো, জামাই আনার সখ কেন এত।’

শ্বাশুড়ি আর জামাই লজ্জা পেয়ে গেল।
জামাই পরদিনই মেয়েকে নিয়ে বাড়ী চলে গেল। শ্বাশুড়িও পরে আর জামাইকে আনার কথা বলতে পারেনি।


[হিহি। কেমন লাগল অবশ্যই মন্তব্য করে জানাবেন। মন্তব্য না করলে বুঝতে পারব না কিন্তু।

সবাইকে ধন্যবাদ।]
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×