
আমাকে চাটুকার বলো- আরও বলো নষ্ট-ভ্রষ্ট, মূর্খ-
হে মানুষ, তবুও তোমরা ন্যায় অন্যায়ের বিচার করতে শিখো।
আমার ঠিক-বেঠিক ধরতে শিখে- তোমাদের ভুল গুলোও শুধরে নাও
তবুও তোমরা ঠিককে ঠিক আর বেঠিককে বেঠিক বলতে শিখো।
আমাকে তাচ্ছিল্য করো, উপহাস করো, অপমান করো
কষ্ট দাও- মানুষ, তবুও তোমরা মানুষ হও।
তোমরা কথা বলতে শিখো মানুষ- মানুষের মতো
তবে তোমাদের মনের কথা আর মুখের কথা যেন এক হয়।
অন্যথায় আমার পায়ের নিচের মাটিটা একটু শক্ত হলে-
তারপর তোমাদের আমি দেখে নিব।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




