
বিয়ে হচ্ছে আমাদের পাশের বাসায়। তাদের বাড়ির সাথে তারা আমাদের বাড়িটাও লাইটিং করে দিয়েছে। সুরভি যাচ্ছে সেই বিয়ে বাড়ির গায়ে হলুদে। সেই সুবাদে আমরা একটা সেলফি তুলে নিলাম।
২। আমার বন্ধু রফিক আমাকে এসে বলল- দোস্ত নেশা করতে চাই। কোন নেশা করি- বলতো?
আমি তাকে জীবনানন্দ দাশ এর কবিতার বই ধরিয়ে দিলাম।
কেউ নেশা করতে চাইলে জীবনানন্দ দাশের একটা কবিতার বই ধরিয়ে দেয়া উচিত, নেশা হবেই।
এখন, কোথাও রফিক এর সাথে দেখা হলেই বলে- জীবনানন্দ দাশকে গুলি করে মেরে ফেলা উচিত। ব্যাটা বেঁচে থাকলে আমি তাকে গুলি করে মারতাম।
৩। মহাভারত- পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এ মহাকাব্য না পড়া মানে সাহিত্যের মহাসাগর থেকে নিজেকে বঞ্চিত করা।
ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম, দর্শন, সমরনীতি, ইতিহাস, লোকাচার কি নেই এই মহৎ গ্রন্থটিতে! এটা কোন নির্দিষ্ট ধর্মের বই নয়, মহাভারত মানবজাতির সম্পদ, আমাদের সম্পদ।
৪। স্বাধীনতার ৪৬ বছর পরও যোগাযোগ ব্যবস্থার খুব একটা উন্নতি হয়নি।
৫। এ মাসের শেষে কক্সবাজার যাবো। অনেকদিন ধরে ঢাকার বাইরে যাই না। আমি ক্লান্ত, আমি বিধস্ত।
অনেকে আমার ব্লগ পড়ে বিরক্ত হোন। যারা খুব সাহসী তারা নোংরা কমেন্ট করেন। দোষ মনে হয় আমার'ই। ভালো ব্লগ লিখতে পারি না। আসলে ভালো কিছু লিখতে হলে প্রচুর পড়তে হয়। কিন্তু আমি তো পড়ার সময় পাই না। সারাদিন অফিস এ থাকি। ইচ্ছে তো করে দারুন সব বিষয় নিয়ে লিখি। এখন থেকে মানে এই নতুন বছর থেকে প্রচুর পড়ব- এবং ভালো ভালো বিষয় নিয়ে লিখব। আমার জন্য দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



