somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

টি টোয়েন্টি

০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। আনিসুল হক মারা যাবার পর বেশ কিছু লোক মেয়র হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। দেনদরবারও শুরু করেছে। নানান জায়গায় ধর্না দিচ্ছেন। আমরা চাই একজন সৎ আর যোগ্য লোক মেয়র হোক। যে শহরকে ভালোবেসে উন্নয়নের শিখরে নিয়ে যাবেন। শুধু কথার ফুলঝুড়ি দিবেন না। অপেক্ষায় আছি শেখ হাসিনা কাকে নতুন মেয়র হিসেবে দেন।

২। সোফিয়াকে নিয়ে দেশে খুব বাড়াবাড়ি হলো। ব্যাপারটা দুঃখজনক। এতটা বাড়িবাড়ি আমাদের মতোন দরিদ্র দেশে মানায় না। যেখানে সামান্য পেঁয়াজের কেজি ১৩০ টাকা। দেশ উন্নয়নের মহাসড়কে তাই কি পেঁয়াজের এত দাম! শুধু পেঁয়াজ না সব কিছুরই অত্যাধিক দাম। সোফিয়াকে এনে আমাদের কি কি লাভ হলো- কেউ কি আমাকে বলবেন?

৩। চুরি, ছিনতাই গুম আর খুন খুব বেড়েছে। সরকারের উচিত এ বিষয় গুলো গুরুত্ব সহকারে নিয়ে সমাধানের পথ বের করা। শিক্ষা ব্যবস্থারও খুব করুন দশা। গত ৮/১০ বছরে যারা লেখা পড়া শেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন, তাদের অবস্থা খুব করুন। তাদের জ্ঞানের দৌড় ক্লাশ থ্রি বা ফোর পর্যন্ত। তাদের কর্মকান্ড দেখে আমি প্রচন্ড হতাশ। চাকরি পেয়েছে মামা চাচা'র জোড়ে কিন্তু কিভাবে তারা পাশ করলো?

৪। ডাকসু নির্বাচনের জন্য একজন অনশন করছে। এটা কোনো জাতীয় ইস্যু নয়। ডাকসু নির্বাচনের কোনো দরকার নাই। বিশ্ববিদ্যালয়ে সমস্যার শেষ নেই। আগে সেগুলোর সমাধান হোক। ছাত্র-ছাত্রীদের জন্য বহু ছাত্র সংগঠন আছে। ডাকসু নির্বাচন হলেই- ক্যান্টিনের খাবারের মান বেড়ে যাবে না, আবাসিক হলের গেস্ট রুমের ঝামেলা মিটে যাবে না, মধুর ক্যান্টিনের নানান বিড়ম্বনা মিটে যাবে না।

৫। আত্মপ্রকাশ ঘটেছে- যুক্রফ্রন্ট। তৃতীয় ধারার যুক্তফ্রন্ট কিছুই করতে পারবে না। ১৯৯০ সালে এই যুক্ত ফ্রন্টের লোকজন কোথায় ছিল? তবে ভোটদাতাদের জন্য ভালো- তারা বিকল্প পাবে। তবে এই যুক্তফ্রন্ট তাদের লক্ষ্য আর আর উদ্যেশ্য কিছুই বলছে না। যতই নতুন রাজনৈতিক দল আসুক, আসলে আমাদের দেশে দু'টা দল- আওয়ামীলীগ আর বিএনপি। যদিও বিএনপি'র কোমর ভেঙ্গে গেছে।

৬। ভ্যাটিকানের ধর্মগুরু পোপ এর কাছ থেকে আমরা কি কি পেলাম? রোহিঙ্গা সমাধানেই বা কি কি করে গেলেন? ইতিবাচক কি কি হলো তা আমাকে জানান কেউ। একজন আমাকে বললেন, পোপের সফর সফর এর ফলে আমাদের দেশের ভাবমূর্তি উজ্জল হয়েছে। আসলে আমি কানা কোনো কিছুতেই ভালো কিছু পাই না।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৮
১১টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

×