
আমার খুব ইচ্ছা করে সামুর সমস্ত ব্লগারদের আমার বাসায় দাওয়াত দিয়ে নিয়ে যাই। সুরভি নিজের হাতে রান্না করবে। ব্লগাররা সারাদিন আমার বাসায় পিকনিক করবে। যে গান পারে আমাদের গান শুনাবে, যে কবিতা আবৃত্তি পারে সে সবাইকে কবিতা আবৃত্তি করে শুনাবে। সারাটা দিন হাসাহাসি করে সবাই মিলে পার করে দিব। একটু পর-পর চা খাবো, জম্পেশ আড্ডা হবে। ছবি তুলবো। সেদিন মেয়ে ব্লগাররা শাড়ি পড়বে আর ছেলেরা পাঞ্জাবি পড়বে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু খাওয়া-দাওয়া, আড্ডা, গান আর ছবি তোলা। আপনারা যদি আমার সাথে একমত হোন তো আমি আপনাদের সবাইকে আমন্ত্রন জানাতে চাই।
ছোটবেলা থেকেই লেখালেখি আর গল্প উপন্যাস পড়া আমার ভীষন পছন্দের। কমপক্ষে ৭০ টা ডায়েরী ভরা নানান রকম লেখা আছে আমার। তখন ব্লগ ছিল না। ডায়েরীতে লিখালিখি করতাম। একদিন আমার ছোট ভাই বলল- আর কত ডায়েরীতে লিখবি? ব্লগ এ লেখা শুরু কর। ছোট ভাই আবীর আইটি স্পেশালিষ্ট নিজেই একটা সামুতে ব্লগ খুলে দিল। আগেই টুকটাক কম্পিউটারে টাইপ করতে পারতাম। সামু ব্লগে জয়েন করার পর থেকেই ডায়েরীতে লেখা ছেড়ে দেই। শুরু হলো আমার ব্লগ জীবন। ব্লগ জীবন বড় আনন্দময়। অবশ্য প্রথম এক বছর ব্লগে কিছু লিখি নাই। শুধু ব্লগ পোষ্ট পড়েছি। মনের সব দুঃখ-কষ্টের কথা ব্লগে লিখে আমি বিপুল শান্তি পাই।
আজ একটি বিশেষ দিন, কারন আজ বাংলা ব্লগ দিবস। অবশ্যই প্রতিটা ব্লগারের জন্য আনন্দের দিন। এই সামু ব্লগ অনেক কিছু সাক্ষী আছে। ব্লগিং করে আজ বহু ব্লগার অনেক উচ্চতায় উঠেছে। সমাজে তাদের পরিচিতি বেড়েছে। কেউ কেউ বিদেশ পাড়ি দিয়েছে। একসময় অনেক নতুন নতুন ব্লগ খুলেছিল। সেসব ব্লগ আবার বন্ধও হয়ে গেছে। যারা ভালো তারা ঠিকে থাকে- কথাটা সঠিক। সামু ঠিকে আছে। এবং টিকে থাকবে। সামু ব্লগে ব্লগিং করে আমি অনেক শান্তি আর তৃপ্তি পাই। অন্য কোনো ব্লগ আমাকে শান্তি আর তৃপ্তি দিতে পারেনি। অন্য ব্লগ গুলোতে দুষ্টলোক দিয়ে ভরা ছিল। তারা ভাষার বারোটা বাজিয়ে দিয়েছি প্রায়। চটি গল্পের মতো নোংরা ভাষা ব্যবহার করতো। ব্লগ সম্পর্কে মানূষের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল। তবে সামু ব্লগে বেশ কয়েকজন দুষ্ট ব্লগার আছে। তারা মন্তব্যে বেশ নোংরা ভাষা ব্যবহার করে। এবং তারা ব্লগের পরিবেশ নোংরা করে।
অনেক নিউজ পত্রিকায় আসে না। কিন্তু আমাদের ব্লগাররা সেগুলো নিয়ে ঠিকই ব্লগ লিখেন। পত্রিকায় থাকে চাটুকারিতা। কিন্তু ব্লগে কোনো চাটুকারিতা নেই। পত্রিকাতে শুধু সমস্যার কথা লিখে, আর সামু ব্লগের ব্লগাররা শুধু সমস্যার কথা লিখে না, সমস্যা সমাধানের কথাও লিখে। সামু ব্লগ টিকে থাক। আমি জানি এবং বুঝি একটা ব্লগ টিকিয়ে রাখার জন্য ব্লগ কর্তৃপক্ষের বেশ বেগ পেতে ভয়। সামু এবং সামুর প্রতিটা ব্লগারের জন্য এক আকাশ শুভ কামনা। ব্লগ দিবসে সামুর প্রতিটা ব্লগারকে শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন। সবার জন্য এক আকাশ শুভ কামনা। জয় বাংলা।

সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




