somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

নদী, নারী ও পাপ

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নদী। এই নদীতে প্রতিদিন কতশত পাপ হয় তা কি আপনারা জানেন? কোনোদিন জানতে চেষ্টা করেছেন? নদীতে পাপ যখন খুব বেশি হয়, নদী আর সহ্য করতে পারে না, তখন নদী রেগে পাপীদের শাস্তি দেয়। বাংলাদেশে নদীর অভাব নেই। নদীর নাম গুলোও খুব ভীষন সুন্দর হয়। একটি নদী থেকে অসংখ্য নদী সৃষ্টি হয়। পৃথিবীর সব দেশেই নদীকে ঘিরে বড় বড় বন্দর গড়ে উঠে। বাংলাদেশের নদ-নদীর মোট দৈর্ঘ্য প্রায় ২৪,১৪০ কিমি। ছোটবড় মিলিয়ে প্রায় ৭০০ নদী পুরো বাংলাদেশ রয়েছে। নৌপথের দুঃখজনক ঘটনা গুলো নিয়ে নজর নেই কারও। খুব বেশি অবহেলিত নদী ও নদী পাড়ের মানুষেরা।। নদীর নাব্য কমে যাওয়ায় ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে নৌপথ। নদী না বাঁচালে যে মানূষ বাঁচবে না, সেদিকে কারো লক্ষ্য নেই।

এই সমাজের মানুষগুলো সত্য-সত্যই নদীর মতো কখনো সরল এবং কখনো নদীর মতোই বাঁকা। নদীর সঙ্গে নারীর মিল শুধু কবিতা আর সাহিত্য সৃষ্টিতে নয়। পুরাণের বহু জায়গায় নদী ও নারী এক হয়ে মিশে আছে। পুরানে, কবিতায়, সাহিত্যে, চিত্রে, মানুষের মন ও মননে এভাবেই নদী আর নারী যেন পাশাপাশি অবস্থান করে। এক সময় নৌপথকে ভাবা হতো নিরাপদ যাত্রাপথ হিসেবে। প্রতি বছর অসংখ্য মেয়েকে ধর্ষণ করে নদীতে ফেলে দেয়া হয়। অসংখ্য মানূষ হত্যা করে নদীতে ফেলা হয়। নদীতে বেশ কিছু ডাকাতের দল আছে। তারা হঠাত আক্রমন করে সাধারন মানূষের কাছ থেকে সব কিছু কেড়ে নেয়। নদী পাড়ের গ্রাম গুলোতে খুব বেশি ডাকাতি হয়। নদীতে যারা ডাকাতি করে তাদের জলদস্যু বলা হয়। নদীতে মাছ ধরা নিয়ে কত হানাহানি হয়। বিয়ে করে নদী পথে বউ নিয়ে যাওয়ার সময় হঠাত করে জলদস্যুরা আক্রমন করে সব নিয়ে যায়।

নৌ পথ চোরাচালানীদের স্বর্গরাজ্য। চোরাচালান প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে। একজন লঞ্চ মালিক ইচ্ছা করে চোরাকারবারিদের কাছে তার লঞ্চ ভাড়া দেয়। বিনিময়ে সে অনেক টাকা পায়। নৌ পুলিশ তাদের না ধরে বরং আরও সহযোগিতা করে। কর্ণফুলী নদী পথে প্রতিমাসে ২০ থেকে ৩০ লাখ টাকা মূল্যের অবৈধ সেগুন ও গামারী কাঠ পাচার হচ্ছে। মানূষের পাপের কারনে, লোভের কারনে নদী ভাঙ্গে। তাই নদী ঘর-বাড়ি সব তলিয়ে নিয়ে যায়, মানূষকে শিক্ষা দেয়। গত ৪৬ বছরে হাজার হাজার গ্রাম বিলীন হয়ে গেছে। নদী ভাঙনে প্রতি বছর ২৫ হাজার একর জমির ফসল নষ্ট হয়ে যায়। তারপরও মানূষের শিক্ষা হয় না। প্রতি বছর পানি উন্নয়ন বোর্ড কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও ভাঙন কিন্তু বন্ধ হচ্ছে না। প্রতি বছর ত্রিশ হাজারের বেশি লোক পানিতে পড়ে মারা যায়। মানুষের লোভ খুব বেশি। লোভের জন্যই তার এত বেশি খামখাম ভাব। কিন্তু তার এত সম্পদ সে পুরোপুরি ভোগ করে যেতে পারবে না। মরে যাবে, কবরে পচবে। তারপরও আরও চাই..., আরও চাই ...

নদী আমার ভীষন ভালো লাগে। বিশাল বিশাল নদী। পদ্মা নদীতে কত লাফালাফি করেছি। নদী পথে নৌকা করে এক গ্রাম থেকে অন্য গ্রামে চলে যেতাম। নৌকায় করে মাছও ধরেছি। রবীন্দ্রনাথ নদী খুব পছন্দ করতেন। তার নিজের দু'টা বজরা নৌকা ছিল। তিনি নৌকায় অনেক সময় কাটাতেন। নৌকায় বসে কত কবিতা গান লিখেছেন তার ইয়ত্তা নেই। নদীর যে সৌন্দর্য- তা আমাকে বারবার মুগ্ধ করে। কীর্তনখোলা নদীটা খুব উপভোগ করেছি। সারারাত লঞ্চের ছাদে বসে নদীর সৌন্দর্য মন ভরে খেয়েছি। নদী নিয়ে কত গল্প কবিতা আর উপন্যাস লেখা হয়েছে তার হিসাব নেই। অনেক সিনেমা হয়েছে।

গানটা শুনে দেখুন ভালো লাগবে- ''পদ্মার ঢেউ রে মোর শুণ্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে ...''
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৬
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×