somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

কিছু কথা বলতে চাই

১০ ই জুন, ২০১৮ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেক আগের তোলা একটি ছবি।

অভিনেতা আনোয়ার হোসেন মৃত্যুর আগে বলেছিলেন- আমি কিছু বলতে চাই। কিন্তু তিনি আর কিছুই বলতে পারেন নি। তার মৃত্যু হয়েছে। তিনি কি বলতে চেয়েছিলেন? কাজেই আমরা যারা ব্লগ লিখি, মৃত্যু আসার আগেই আমাদের কথা গুলো ব্লগে লিখে রাখা দরকার। তা না হলে মৃত্যুর সময় আমাদের অনেক আফসোস থাকবে। তখন মনে হবে, আহারে--- আমার কত কথা ছিল, কিছুই বলা হলো না। কাজেই সম্মানিত ব্লগার গন আলসেমি না করে, সময়ের অপচয় না করে নিজের মনের কথা গুলো ব্লগে লিখে ফেলুন। একটা ব্লগ লেখার পর আমার মতো আপনারাও শান্তি পান, তৃপ্তি পান নিশ্চয়ই।

আজ সন্ধ্যার পর দুইটা পোষ্ট লিখে ধরা খেয়েছি। যখন লেখা শেষের দিকে তখন হঠাত বিদ্যুৎ চলে যাওয়াতে লেখাটা খোয়া গেল। দ্বিতীয় লেখাও এই ভাবে খোয়া গেল। আত্মবিশ্বাস খুব বেশি থাকাতে লেখা সেভ করিনি। ভেবেছিলাম কারেন্ট যাবে না। তাই রিস্ক নিয়েছিলাম। কিন্তু কপাল মন্দ কারেন্ট চলে গেল। পরপর দুই টা লেখা মুছে যাওয়াতে মনটা খুব খারাপ হয়েছে। এই যে এখন আবার লিখছি এবারও ড্রাফট করিনি। দেখি এখন আবার ইলেকট্রিসিটি চলে যায় কিনা। যদিও আমি সেটিং এ অটোড্রাফট দিয়ে রেখেছিলাম। কিন্তু সেখানে গিয়েও লেখাটা পাইনি।

এবছর আমাদের ভাগ্যটা ভালো। বেশ ভালো। সব কিছুতেই বাম্পার ফলন হয়েছে। বাজারে দেশি পেয়াজ ৪০ টাকা কেজি, কাচা মরিচ ৪০ টাকা কেজি। মিনিকেট চালের দামও কমেছে। আগে ছিল ৬৬ টাকা কেজি, এখন ৬০ টাকা। সরকারের কথা মেনে গরুর মাংস ৪৫০ টাকা করেই বিক্রি হচ্ছে। মোটামোটি মাঝারি সাইজের একটা ইলিশ পাওয়া যাচ্ছে, চার শ' টাকায়। সয়াবিন তেলের কেজি আগের মতোই আছে। বেগুন ৬০ টাকা কেজি। আলু ২৫ টাকা কেজি। বাজারে কোনো সব্জির অভাব নেই। চিংড়ি পাওয়া যাচ্ছে ৪৫০ টাকায় এক কেজি। হিমসাগর আম বড়টা পাওয়া যাচ্ছে ৮০ টাকা কেজিতে। মাশাল্লাহ এবছর আমের ফলনও খুব ভালো হয়েছে। লিচুও প্রচুর হয়েছে। তিন শ' টাকা দিয়ে এক শ' লিচু পাওয়া যাচ্ছে। দেশে কোনো কিছুর'ই অভাব নেই। ফার্মের মুরগী ১৬০ টাকা। জাম, তাল, আমরুজ প্রচুর হয়েছে। বিদেশি ফলের দামও খুব বেশি বাড়েনি।

আমাদের দেশের এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে জ্যাম। ঢাকা শহরে যদি জ্যাম না থাকে। তাহলেই অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব। জ্যামে ঘন্টার পর ঘন্টা আটকে থেকে মানুষের মন মেজাজ হয়ে যায় বিক্ষিপ্ত। তার উপর আছে প্রচন্ড রোদ। আবার রোজা। যথা সময়ে মানুষ তার গন্তব্যে যেতে পারে না। সঠিক সময়ে গন্তব্যে যেতে না পেরে মানুষের মন মেজাজ হয়ে যায় খারাপ। তখন মানুষ অকারনেই ঝগড়া, চিল্লাচিল্লি করে। এদিকে রাস্তা ঘাট ফুটপাত ভেঙ্গে একাকার। সিটি কর্পোরেশন, ওয়াসা, তিতাস সবাই একসাথে কাজ শুরু করেছে। নগরবাসী পড়েছে ভয়াবহ বিপদে। কতদিন হয়ে গেল, তাদের কাজ শেষ'ই হচ্ছে না।

রাস্তায় বের হলেই পতাকা আর পতাকা চোখে পড়ে। কম করে হলেও এবার বিশ্বকাপে বাংলাদেশের মানুষ প্রায় চারশো কোটি টাকার পতাকা এবং জার্সি কিনেছে। দরিদ্র একটি দেশে এটা অবশ্যই বিলাসিতা। আমাদের দেশে প্রায় তিন কোটি যুবক বেকার আছে। এই টাকা দিয়ে বেকারদের জন্য কি কিছু করা যেত না?বাংলাদেশ সংবিধানের ৪ নং অনুচ্ছেদের বিধি-৯ ধারায় স্পষ্ট বলা হয়েছে-" বিদেশী রাষ্ট্রের পতাকা কোনো গাড়িতে বা ভবনে উত্তোলন করা যাইবে না।
পতাকা আইন অমান্য করে যারা বিদেশী পতাকা উড়াচ্ছে শাস্তিস্বরূপ তারা ১ বছরের কারাদন্ড বা ৫০০০ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।

ইমরান এইচ সরকার, আসিফ মহিউদ্দিন, আরিফ জেবতিক, ডাক্তার আইজু, অমি রহমান পিয়াল এবং আরিফ আর হোসাইন এই ছয় জনকে আমার দারুন বুদ্ধিমান বলে মনে হয়। তাদের দ্বারা মহৎ কিছু করা সম্ভব?

সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৮ রাত ১২:৩২
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×