
এই মাত্র জানতে পারলাম, ব্লগার দূর্বা জাহান এর বাবা ব্লগার শাহজাহান বাচ্চুকে গুলি করে মেরে ফেলেছে। স্থানীয় লোকজন ইছাপুরা হাসপাতালে নিয়ে যায়৷। হাসপাতালে চিকিৎসাধীন ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিশাখা প্রকাশনীর প্রকাশক শাহজাহান বাচ্চুকে গুলি করে হত্যার সংবাদে আমি বিস্মিত, মর্মাহত ও বিক্ষুব্ধ।
যারাই এই হত্যাঘটনার জন্য দায়ী, তাদের সনাক্ত করে বিচারের আওতায় আনা হোক।
মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার কাকালদি গ্রামে নিজ এলাকার রাস্তায় অবস্থানকালীন সময়ে, তারই গ্রামের বাড়িতে ধর্মীয় কারণে ঘাতকের বুলেটে নির্মমভাবে নিহত।
মতের অমিল হলেই এভাবে হত্যা করতে হবে? গতকাল সে, আজকে ইনি, কালকে আপনি, পরশু আমি কারোরই নিস্তার নেই এদের হাত থেকে। স্বাধীনভাবে নিজের মত প্রকাশও করা যাবে না। অবাক হচ্ছি না। এমনটাই হয়ে এসেছে আমাদের এই দেশে। দিন দুপুরে মেরে ধরাছোঁয়ারর বাইরে চলে যাবে কারোর ই কিছুই করার থাকবে না। বিচারের আশা করা বোকামি বই আর কিছুই না।
কবি, প্রকাশক, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, Shahzahan Bachchu ভাই! এই অপমৃত্যুর দ্বায় কার? আমরা কেউ নিরাপদ না? কোথায় আছি? কিভাবে আছি?

সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৮ রাত ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




