somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৫২

১৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। 'দুচাকায় দুনিয়া' লেখক- বিমল মুখার্জী। ভূ-পর্যটক বিমল মুখার্জীর সাইকেলে চড়ে বিশ্ব-ভ্রমণের অমর আখ্যান। ২৩ বছরের ভারতীয় এক তরুন ১৯২৬ সালে একটা সাইকেল আর সামান্য কিছু টাকা নিয়ে পৃথিবী ভ্রমণে বেড়িয়ে পরেন। পুরো বিশ্ব ভ্রমণ করে ভারত ফিরে আসেন ১৯৩৭ সালে। পথে কত রহস্য কত রোমাঞ্চ, এমনকি তরুন হিটলারের সাথে দেখা পর্যন্ত। সে সব শুনুন তারই বয়ানে।

২। তোমরা যারা কবি হতে চাও-
একটি সার্থক কবিতার জন্য আছে কিছু বিবেচ্য বিষয়, আছে কিছু কাব্যকৌশল। কবিত্ব অর্জন করা যায় না আসলে, কবিত্ব মানুষ আপনা আপনি পায়। লাইনের পর লাইন লিখে গেলেই, ঘুমপাড়ানি মাসীপিসীর মতো ছন্দ মিলিয়ে পঙ্ক্তি সাজালেই তা কবিতা হয় না!

৩। ভালো লেখক হতে হলে সর্বাগ্রে ভালো পাঠক হতে হবে। পাঠক হবার আগেই যদি সমালোচক হতে চাও, তবে তা হবে বোকামী। বিচারক হতে যেও না, আগে পাঠক হও। যদি শিখতে চাও, যদি জানতে চাও তবে পড়ো, ভক্তি নিয়ে পড়ো ।

৪। "সবচে সহজ পণ্য হল মানুষ। মানুষ কেনা কোনো সমস্যাই না। মানুষদের মধ্যে সবচেয়ে সহজে কেনা যায় বুদ্ধিজীবীদের। তাঁরা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করেন কখন বিক্রি হবেন।"
-হিমুর মধ্যদুপুর; হুমায়ূন আহমেদ

৫। সময় দুপুর দেড়টা।
বাস ভর্তি যাত্রী। স্থান ফার্মগেট। লোকাল বাসের মধ্যে বসে আছি। ভয়াবহ জ্যাম, ভয়াবহ গরম। আমার সারা শরীর ঘামে ভেজা, কপাল থেকে টপটপ করে ঘাম পড়ছে। কিন্তু আমার বিরক্ত লাগছে না। বাসের ভেতরে চরম বিনোদন চলছে। বাসের ভেতরে ভিক্ষুক গান গেয়ে ভিক্ষা করছে। আচার ওয়ালা আচার বিক্রি করছে- একটা ২ টাকা আর তিনটা ৫ টাকা। আরেক লোক বাসে চটি বই বিক্রি করছে। তিনটা নিলে ১০ টাকা, ১০ টাকা, ১০ টাকা। আরেক যাত্রী ভাড়া কম দেওয়ায় কন্ট্রাকটরের সাথে ঝগড়া। স্টুডেন্ট বলছে, আমি ছাত্র আমার ভাড়া অর্ধেক। বাসে এক হুজুর উঠেছে, সে বলছে মসজিদ ও মাদ্রাসার জন্য দান করুন। বেহেশতে যাবেন। শসা ওয়ালা শসা বিক্রি নিয়ে ব্যস্ত- তার বক্তব্য, গরমে শসা খান। দুইজন যাত্রী বাসের মধ্যে রাজনৈতিক আলোচনা শুরু করেছেন। তাদের সাথে যোগ দিয়েছেন আরো সাতজন। বাসের পেছনে অল্প বয়সী ছেলেরা বিশ্বকাপ ফুটবল নিয়ে আলোচনায় মেতে উঠেছে। একজন তো রেগে গিয়ে বলল, মেসির মায় রে বাপ, নেইমারের মায় রে বাপ।

সুখবর হচ্ছে, আকাশে মেঘ দেখতে পাচ্ছি, মনে হয় ঝুম বৃষ্টি নামবে। আকাশে মেঘ দেখে মনটা খুশিতে ভরে গেল।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৪
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক শিক্ষার মৌলিক সংকট: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৫ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৫২

প্রাথমিক শিক্ষা একটি জাতির মানবসম্পদ উন্নয়নের ভিত্তিপ্রস্তর। এই স্তরেই শিশুর ভাষা, গণিত, নৈতিকতা, সৃজনশীলতা, সামাজিকতা ও জীবনদক্ষতার ভিত নির্মিত হয়। যে দেশের প্রাথমিক শিক্ষা যত শক্তিশালী, সেই দেশের অর্থনীতি, সামাজিক... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

×