
১। এক লোক তার বন্ধুকে বলছেঃ আমি আমার বউকে অনেক ভালবাসি। প্রতিদিন অফিসে যাওয়ার আগে আমি তাকে চুমু খাই।
২। সব মায়েদের একই কথা আমার বাচ্চা খেতে চায় না।
৩। অনেকে মিলে টিভি দেখার সময় চ্যানেল পাল্টানোর আগে অন্যদের অনুমতি নিন।
৪। দি পারস্যুট অব হ্যাপিনেস-ভীষণ আবেগি একটি ছবি। সত্যি ঘটনা নিয়ে ছবি। অসাধারণ অভিনয়। উইল স্মিথের জীবনে সেরা ছবি।
Film making is easy but Making a film is difficult.
সত্য কাহিনী অবলম্বনে তৈরি সিনেমা।
৫। ঈশ্বর যদি মানুষকে অন্তত একদিনের জন্যে অন্যের মনের কথা পড়ার ক্ষমতা দিতেন তাহলে নব্বই ভাগ মানুষ কেউ কারো সাথে থাকতে পারত না।
৬। ২১ জুন উত্তর গোলার্ধের সবচেয়ে বড়দিন। বাংলায় সূর্যের উত্তরায়ন। এই দিনে সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর লম্ব ভাবে কিরণ দেয়। কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে অতিক্রম করেছে। আবহাওয়া ও জলবায়ুর উপর রেখাটির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। আজ মধ্যাহ্নে সূর্য ঠিক মাথার উপর অবস্থান করবে, আর এই কারণে বাইরে যখন হাঁটবো আমাদের শরীরের ছায়া পড়বেনা। আজ থেকে সূর্য আস্তে আস্তে দক্ষিন দিকে সরতে থাকবে, সাথে গরম ও।
৭। আজ সারা পৃথিবীর চাওয়া আর্জেন্টিনা ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপে জয়ে একধাপ এগিয়ে যাক । জয় হোক আর্জেন্টিনার -- আর্জেন্টিনা প্লাটফর্ম, বাংলাদেশ । ডিয়ার ব্রাজিল সাপোর্টারস ভাড়াটিয়া ভাই বেরাদার- অযথা সময় নষ্ট করে খেলা না দেখে ক্যালসিয়াম ওষুধ খেয়ে ঘুমিয়ে পইরেন আজ রাতে।
আমার প্রেডিকশন আর্জেন্টিনা ৪-১ ক্রোয়েশিয়া, মেসি সুপার হ্যাট্রিক!

সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৮ রাত ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




