
১। এই চারটি আয়াত নিয়ে প্রত্যেক মুসলমানের গভীর ভাবে চিন্তা করাটা খুব জরুরি-
আর তোমরা যা বোঝো না, তা অনুসরণ করবে না। নিশ্চয়ই শ্রবণ, দৃষ্টি এবং বুদ্ধিমত্তা – এই সবগুলোর ব্যাপারে জবাবদিহি করতে হবে।” [আল-ইসরা]
আল্লাহ তাদেরকে কলুষিত করে দেন যারা তাদের বিচার-বুদ্ধি ব্যবহার করে না।
তারা কি কু’রআন সম্পর্কে চিন্তা করে না, তাদের অন্তর কি তালাবন্ধ?
আর তারা (জাহান্নামিরা) বলবে, আমরা যদি শুনতাম বা বুদ্ধি খাটাতাম তাহলে আজকে আমরা জাহান্নামিদের মধ্যে থাকতাম না।
২। নিজের অভাব কখনো অন্যের কাছে তুলে ধরতে যাবেন না। আপনি সব সময় ভেতর থেকে নিজেকে বিত্তবান ভাবুন। নিজের দৈন্য আরেকজেনর কাছে তুলে ধরে কোন সুফল পাওয়া যায় না। সবাই তার কাছেই যায় যার কাছে আলাদিনের চেরাগ আছে। নিজের কাছে আলাদিনের চেরাগ আছে এমন অনুভূতি অর্জন করাও অনেক বড় শিল্প।
৩। একটি প্রদীপ তৈরি করে তা জ্বালিয়ে চারদিক আলোকিত করতে অনেক সময় লাগে কিন্তু ফু দিয়ে প্রদীপ নেভানোর জন্য বেশি সময়ের প্রয়োজন হয় না।
৪। দক্ষিণ আকাশের সে-ই যেন দিগ্বালিকা,পশ্চিম আকাশেও সে-ই বিগত জীবনের কৃষ্ণমণি,পুব আকাশে আকাশ ঘিরে আছে তারই নিটোল কালো মুখ। নক্ষত্রমাখা রাত্রির কালো দিঘির জলে চিতল হরিণীর প্রতিবিম্বের মতো রূপ তার-প্রিয় পরিত্যক্ত মৌনমুখী চমরীর মতো অপরূপ রূপ।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৮ সকাল ১১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




