somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

গাছ লাগান, আল্লাহর দোহাই লাগে গাছ লাগান

২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাসে করে যাচ্ছি রামপুরা। ভাগ্য ভালো বাসে জানালার পাশেই সিট পেয়েছি। বাস চলছে তো চলছে না। লোকাল বাস খুব ধীরে ধীরে যাচ্ছে। যাত্রী উঠাচ্ছে। নামাচ্ছে। আকাশের অবস্থাও ভালো না। এই রোদ, এই বৃষ্টি! আমি সমানে মোবাইলে গেমস খেলে যাচ্ছি। আমার মোবাইলে অনেক গুলো গেমস নামিয়ে রেখেছি। একটার পর একটা খেলতেই থাকি। গেমস খেলতে খেলতে একসময় আর ভালো লাগে না। মোবাইল বন্ধ করে বাইরে তাকিয়েছি, আর দেখি একটা সিএনজি। সিএনজির উপরে ছোট্র একটা বাগান। ব্যাপারটা ভালোই লাগলো।

গাছ লাগানো ছাড়া বাঁচার আর কোনো উপায় আমাদের নেই। তবু আমরা গাছ লাগাই না। সারাদিন শুধু টাকা টাকা করি। একসময় দেখা যাবে আপনার প্রচুর টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে। তবু আপনি অক্সিজেনের অভাবে মারা যাবেন। কাজেই টাকা ইনকামের পাশাপাশি কিছু গাছ লাগান। এযুগে এসে গাছের উপকারিতা এমন কেউ নাই যে জানে না, বুঝে না। তবু কেন সেদিকে কারো কোনো লক্ষ্য নেই। আসুন প্রচুর গাছ লাগাই। সারা দেশটা গাছ লাগিয়ে ভরে ফেলি। তাতে কারো কোনো ক্ষতি হবে। বরং উপকার আর উপকার পাওয়া যাবে। কোথাও যেন একটূকরো খালি জায়গা পড়ে না থাকে।

আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি শেখ হাসিনা একবার ছাত্রলীগের পোলাপানদের বলে দেন- যে যার এলাকায় গাছ লাগাও। তোমারা গাছ লাগিয়ে সারা বাংলাদেশ ভরে ফেলো। আমার বিশ্বাস শেখ হাসিনার কথা তারা ফেলবে না। মন প্রান দিয়ে গাছ লাগাবে। কম পক্ষে তারা চার কোটি গাছ লাগাবে। এতে সারা দেশের মানুষ উপকার পাবে। তাদের বদনাম কমবে। বিশ্বজিতের কথা ভুলে গিয়ে, তখন তারা ছাত্রলীগের জয়জয়কার করবে। সারা জীবন মানুষ তাদের গাছ লাগানোর কথা মনে রাখবে। তাছাড়া তাদের কাম কাজ তো কিছু নাই। তবে তাদের মাঝে মাঝে দেখা যায় অন্যের হয়ে নির্বাচনের লিফলেট বিলি করতে। লিফলেট বিলি করার চেয়ে হাজার গুন বেশি ভালো গাছ লাগানো।

একজন সিএনজি চালক যদি গাছের মর্যাদা বুঝে, প্রয়োজনীয়তা বুঝে- তাহলে সারা দেশের মানূষ কেন বুঝবে না? আমার খুব ইচ্ছা করে গাছ লাগাই। গাছের যত্ন নিই। কিন্তু আমার কোনো জমি নেই। আমার জমি থাকলে আমি হুমায়ূন আহমেদের মতোন একটা নুহাশ পল্লী বানাতাম। সেখানে সব ধরনের গাছ লাগাতাম নিজের হাতে। গাছ লাগানোর গুরুত্ব কোরআন হাদীসেও আছে। আমার আপন চাচাকে বলেছিলাম, চাচা আপনার বেশ কিছু জমি খালি পড়ে আছে, যদি অনুমতি দেন তাহলে সেখানে আমি নানান রকম গাছ লাগাতে চাই। চাচা অনুমতি দেননি। বলেছেন সেখানে তিনি ঘর বানাবেন। পাঁচ বছর হয়ে গেল সেই জমি আজও খালি পরে আছে। সারা বাংলাদেশে বহু জায়গা জমি খালি পড়ে আছে।

ছোটবেলা থেকেই আমার ভবিষ্যৎ ইচ্ছা- বাংলাদেশের যে কোনো জায়গায়, কিছু জায়গা-জমি কিনবো। তারপর নিজের ইচ্ছা মতোন অনেক গাছপালা লাগাবো। বিশাল এক লাইব্রেরী বানাবো। মানূষকে সচেতন করবো। গাছের গুরুত্ব তুলে ধরবো গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় গিয়ে। স্কুলে গিয়ে-গিয়ে বাচ্চাদের বুঝাবো। বিশ্বসাহিত্য কেন্দ্রের মতো আমার থাকবে বিশ্ব গাছ লাগানোর কেন্দ্র। আমি সারা দেশে বিনা মূল্যে গাছের চারা, সার আর ওষুধ বিলাবো। ইনশাল্লাহ একদিন আমি পারবো আমার মনের ইচ্ছাটা পূরন করতে।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:০৫
৩৩টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×