
কবিতা লিখে কি হয়(?) দ্রব্য মূল্যের দাম হুহু করে বেড়েই চলেছে
কবিতায় পেটের ক্ষুধাও কমে না, প্রেমিকাও হাত ছাড়া হয়ে যায়
স্বপ্ন, মনের আবেগ, ভালোবাসা, আনন্দ-দুঃখ, পাওয়া না পাওয়া
ভুসভুসে আবেগের কথা লিখে লাভ কি? শেষমেষ ফলাফল শূন্য
ওরা কারা (?) সেই কবে থেকে আবেগের কথা লিখেই চলেছে
যাদের পেটে ভাত ও গায়ে জামা আছে কবিতা নিয়ে তারা নাচুক
কোন শালা কবিতা লিখে গাড়ি বাড়ি করেছে, পেয়েছে পছন্দের নারী
স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ছন্দ, যুক্ত অক্ষর, চরণ, শিল্প গুন সব ঠিকঠাক
এক মিনিটে চারটি শিশুর জন্ম হয়, অন্যদিকে চার 'শ কবিতার জন্ম
সব শেষে বলি সমস্যা কবি ও কবিতার না, সমস্যা এই দরিদ্র দেশের
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৮ সকাল ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




