somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৫৪

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। আজও দেশের কবি সাহিত্যিকেরা হয় খুন, হয় নির্বাসিত। যে দিন থেকে ধর্মগ্রন্থ দুনিয়ায় এসেছে, সে দিন থেকে জগতের মানুষ তার মনুষ্যত্ব পরিচয় ভুলে গিয়ে বিভক্ত হয়ে গেছে বহু ধারায়, বহু জাতিতে বহু পরিচয়ে।

২। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুশয্যায় ছিলেন। তিনি অসুস্থ অবস্থায়ও প্রতিনিয়ত জানতে চাইতেন ফ্যাসিস্ট জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের অগ্রগতির খবর। যেদিন সোভিয়েত বাহিনী পিছু হটতো সেদিন তাঁর মন খারাপ থাকতো বলে তাঁর জীবনীকার প্রশান্ত চন্দ্র মহলানবিশ লিখেছেন। ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে মানবতার বিজয় তিনি দেখে যেতে চেয়েছিলেন। আজীবন লিখেছেন শান্তির পক্ষে।

৩। "যে ব্যক্তি মায়ের শবযাত্রায় কাঁদে না, আমাদের সমাজ মনে করে তাকে মৃত্যুদণ্ড দেয়া উচিত" এই একটি মাত্র বাক্যে একসময় "দি আউট সাইডার" উপন্যাসটিকে তুলে ধরে ছিলেন এর লেখক আলবেয়ার কাম্যু।

নায়ক মারসো নামের ফরাসি আলজিরীয় মধ্যবিত্ত পরিবারের এক অবিবাহিত যুবক। মায়ের মৃত্যু সংবাদ শুনেও যার চোখে পানি আসেনি। সপ্তায়ান্তে মেয়ে বন্ধুকে নিয়ে ফ্লাটে নিরানন্দময় জীবন কাটে তার। সমাজের চোখে সে দোষী। কেন না সমাজ মনে করে তার মধ্যে অভাব রয়েছে মৌল আবেগ ও প্রতিক্রিয়ার। দ্বাদশ ব্যক্তি হিসেবে সে পর্যবেক্ষণ করে জীবন, যৌনতা ও মৃত্যু। তারপর ঘটনাচক্রে একদিন সে খুন করে বসে....।

এই বইটি সচেতন, মুক্তমনা এবং আনন্দমুখর সব পাঠকের অবশ্যই অন্তত একবার পড়া উচিত। পারলে একাধিকবার।

৪। দুঃখের ব্যাপার হচ্ছে এখন দেখি বেশির ভাগ পারিবারিক বন্ধন আলগা। পরিবারের এক সদস্য কী করছে অন্যরা তার খোঁজ রাখছে না। ছেলে ড্রাগ ধরেছে, বাবা-মা কিছুই জানে না। ভেরি স্যাড।

৫। বড় ভাই টিউশনির টাকা পেয়েছে তাই ছোট বোনকে থাইস্যুপ খাওয়াতে নিয়ে যাচ্ছে।

ভাইয়া, স্যুপ খাওয়ার পরেও কি তোমার কাছে টাকা থাকবে?
থাকতে পারে।
যদি টাকা থাকে আমাকে একটা জিনিস কিনে দিবে?
কী জিনিস?
একটা বোরকা। বাইরে যখন বের হই, পুরুষমানুষগুলা কেমন করে যেন তাকায়। এত বিশ্রী লাগে!
বোরকা কেনার মধ্যে আমি নাই।
প্লিজ ভাইয়া। প্লিজ।
ভাই বিরক্ত মুখে এগারো শ' টাকা দিয়ে একটা বোরকা কিনে দিল।

৬। কারো জন্য সুখ কামনা করি না! কামনা করি শান্তি। সবাই যেন শান্তিতে তাদের ক্ষনস্থায়ী জীবনটা উপভোগ করে যেতে পারে।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪১
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেয়ারের আত্মকথা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১২:৩০


চেয়ারের আত্মকথা

চেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"

আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"

চেয়ারটি বলল,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

×