somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

অমানবিক

০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মেয়েটাকে গাছের সাথে শক্ত করে বাঁধা হলো। তারপর একজন শক্তসমর্থ পুরুষ মোটা একটা লাঠি দিয়ে মেয়েটাকে ইচ্ছামত মারছে। খুব মারছে। মেয়েটা ব্যাথায় চিৎকার করছে, করুন আর্তনাদ করছে। শক্তসমর্থ পুরুষটি সমানে মেরেই চলেছে। কোমরে, হাঁটুতে, গিরায়, গোড়ালিতে। মেয়েটি একটু নড়তে পারছে না। তার দুই হাত শক্ত করে মোটা দড়ি বাঁধা। একসময় হয়তো মেয়েটি অজ্ঞান হয়ে পড়লো। মেয়েটির বয়স আঠারো বা বিশ হবে। তার মাথা ভরতি চুল। লালের মধ্যে ছোট ছোট সাদার ফোটা আঁকা তার জামায়। মেয়েটি অজ্ঞান হয়ে যাবার পরও আরও কয়েকজন মেয়েটি মেয়েটিকে সেই মোটা লাঠি দিয়ে মারলো। শেষমেষ দু'জন বয়স্ক মহিলা এসেও মেয়েটিকে মারলো। মেরেই চললো।

মেয়েটির পাশে ঠিক এভাবেই একজন পুরুষকে গাছের সাথে বাঁধা হলো। তাকেও একইভাবে ক্রমাগত মারলো। প্রচুর মারলো। হয়তো তাদের পায়ের হাড় ভেঙ্গে গেছে। মাংস থেলতে গেছে। আগামী এক বছর তারা হয়তো উঠে দাঁড়াতে পারবে না। অথবা চিরতরে পঙ্গুও হয়ে যেতে পারে। দুইজন গাছের সাথে ঝুলে রইলো। মরে গেছে কিনা কে জানে! পুরো গ্রামের মানুষ এই দৃশ্য দেখলো। অনেকে মোবাইল দিয়ে ভিডিও করলো, কেউ কেউ ছবিও তুললো। কেউ সাহায্যের জন্য এগিয়ে এলো না। মানুষ এতটা অমানবিক কিভাবে হয়? সৃষ্টির সেরা জীব এতটা অমানবিক হয়! সারা বাংলাদেশের মানুষ আজ অমানবিক হয়ে পড়েছে। কেন মানুষ আজ অমানবিক? শিক্ষার কারণে? ধরে নিলাম। গ্রামের মানুষ গুলো অশিক্ষিত এবং কুসংস্কারে বিশ্বাসী তাই তারা এমন অমানবিক কাজ করেছে। কয়েকদিন আগে যে ছেলেটিকে হাতুড়ি দিয়ে হাড্ডি ভেঙ্গে দিয়েছে- সে তো শিক্ষিত ছেলে। তরুন এবং আধুনিক। সে কি করে পারলো?

যাই হোক, যে কথা বলছিলাম- মেয়েটি এবং পুরুষটি এখন কি অবস্থায় আছে আমি জানি না। গতকাল ফেসবুকে হঠাৎ এই ভিডিওটি আমার চোখে পড়ে। খুবই মর্মান্তিক ভিডিও। আমি খুবই কষ্ট পেয়েছি। আমি পুরো ভিডিওটি দেখতে সাহস পাইনি। এরকম অমানবিক ভিডিও আমার পক্ষে দেখা সম্ভব না। কাল সারারাত আমি ঘুমাতে পারিনি। ছটফট করেছি। ঘটনাটি নওগা জেলার 'ঘাটনগর' ইউনিয়ন এলাকায়, পোরশা উপজেলায়। কেউ ভিডিওটি দেখতে চাইলে দেখতে পারেন- ইউটিউবে পাবেন। ফেসবুকেও আছে। আমাদের দেশে এত পত্রিকা, এত অনলাইন কোথাও নিউজটি আসেনি। আজকাল অনেক কিছুই পত্রিকাতে আসে না। কেন আসে না? কোন নায়ক বা নায়িকা কোন দল সাপোর্ট করে তা নিয়ে বিশাল ফিচার লেখা হয়। নায়িকা তার প্রিয় দলের জার্সি গায়ে দিয়ে ছবি তলে পত্রিকাওয়ালারা আগ্রহ নিয়ে সেই ছবি তাদের পত্রিকায় ছাপায়। পত্রিকাওয়ালারাও অমানবিক।

এত যে তাদের মারলো- কি অপরাধ তারা করেছে? ধরে নিলাম, তারা চুরি করেছে, ডাকাতি করেছে অথবা পরকিয়া করেছে। তার জন্য তাদের এইভাবে এত অমানবিক ভাবে মারতে হবে? দেশে কি আইন নেই? আইন নিজের হাতে তুলে নিতে হবে? এই সাহস বা ক্ষমতা তাকে কে দিল? ওই নারী পুরুষ যদি কোনো অন্যায় করে থাকে তবে তাদের পুলিশে কেন দেওয়া হলো না? এরকম ঘটনা আগে বছরে দু'চারটা ঘটতো। আর এখন এরকম ঘটনা রোজ ঘটে। প্রশাসন কি করে? নাকি আজ প্রশাসনও অমানবিক? সিলেটের রাজনের কথা নিশ্চয় আপনাদের মনে আছে। বিশ্বজিতের কথা আশা করি ভুলে যান নাই। এই রকম অমানবিক ঘটনা দিনদিন বেড়েই চলেছে। মানুষ কেন দিনদিন মানবিক না হয়ে অমানবিক হয়ে যাচ্ছে? হুমায়ূন আহমেদের 'চোখ' গল্পটি কি আপনারা পড়েছেন? না পড়লে অবশ্যই পড়ে নিবেন।

'মানুষ' আল্লাহর দোহাই লাগে এতটা নিষ্ঠুর হয়ো না। একটু মানবিক হও। তুমি সৃষ্টির সেরা জীব। এখন, দুই চার লাইন নিজের কথা বলতে চাই। সামুতে আমি দীর্ঘদিন ধরে আছি। কোনোদিন কারো সাথে খারাপ ব্যবহার করি নাই। কাউকে বাজে মন্তব্য করি নাই। ব্লগে সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থেকেছি। (কেউ যদি প্রমাণ দেখাতে পারেন আমি কাউকে খারাপ মন্তব্য করেছি বা আমি কোনো অশালীন পোষ্ট করেছি তাহলে আমি আমার প্রিয় সামু ব্লগ ছেড়ে চলে যাবো, কথা দিলাম) ছোটবেলা থেকেই আমি খুবই সহজ সরলভাবে জীবন যাপন করি। কাউকে কোনোদিন কটু কথা বলিনি। কেউ আমার সাথে খারাপ ব্যবহার করলেও আমি চুপ করে সহ্য করেছি। আমি গর্ব করে বলতে পারি এই দুনিয়াতে আমার কোনো শত্রু নেই। এই ব্লগে সবাই আমার আপনজন। তারপরও কখনও যদি কোনো ভুল হয়েই যায়, কেউ ভুলটা ধরিয়ে দিলে আমি সাথে সাথে আমি নিজেকে শুধরে নিই।

আমি স্বচ্ছ ভাবে ব্লগিং করি। খুব সর্তক হয়েই প্রতিটা পোষ্ট দেই এবং মন্তব্য করি। আমার মাথায় সব সময় একটাই চিন্তা থাকে কেউ যেন আমার পোষ্ট বা মন্তব্যে কষ্ট না পায়। তারপরও দেখি আমার পেছনে ফেউ বেজে গেছে। তারা বাজে ভাষা ব্যবহার করছে। এবং আমাকে নিয়ে ব্যঙ্গাতক কার্টুন এঁকেছে! এই কার্টুন বিভিন্ন পোষ্টে মন্তব্যের আকারে দিচ্ছে, দিয়েই যাচ্ছে। কেন তারা এই কাজ করেছে? ওরা কারা? ওদের উদ্যেশ্য কি? নিজেকে যে শুধরে নিবো- হাজার চিন্তা করেও আমার ভুল বা দোষ খুঁজে পেলাম না। দুই তিনজন আবার ওদের সাথে তাল মিলাচ্ছে। এখানে ব্লগ কর্তৃপক্ষ খুব দ্রুত সঠিক সিদ্ধান্ত নিছেন। তারা মন্তব্য গুলো মুছে দিয়েছেন- যা আমাকে মুগ্ধ করেছে! কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে শ্রদ্ধাজ্ঞাপন করছি।
বেঁচে থাকুক সামু, বেঁচে থাকুক সামুর সমস্ত ভালো ব্লগাররা। জয় বাংলা।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৩
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেয়ারের আত্মকথা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১২:৩০


চেয়ারের আত্মকথা

চেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"

আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"

চেয়ারটি বলল,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

×