somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ষষ্ঠ ইন্দ্রিয় বলে কিছু নেই

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের বিক্রমপুরে একটা কথা আছে- ''ছোটলোকের পোলায় যদি জমিদারী পায়, কানের আগায় কলম গুঁজে বাইজী নাচায়।'' কথাটা একদম সত্য। আমাদের এই সমাজ আজ কলুষিত। পচে গেছে, নষ্ট হয়ে গেছে। নষ্ট হতে কিছু আর বাকি নেই। কবি ঠিক'ই বুঝতে পেরেছিলেন। তাই কবি বলেছেন,- ''আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে।'' আজ কবির কথা সত্য হয়েছে। সব নষ্টদের দখলে চলে গেছে। আরেক কবি বলেছেন, ''উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ''। হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা। আমরা সবাই জানছি, দেখছি। কিন্তু কিচ্ছু করার নেই। আমার প্রিয় কবি বলেছেন, ''অদ্ভুত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ। দিন যত গড়ায় মানুষের নোংরামি তত বাড়তে থাকে।

একটা ছেলে যখন দিনের পর দিন হাজার চেষ্টা করেও চাকরী না পায়... সেই বেকার ছেলেটা পরিবারের সবচেয়ে কাছের মানুষদের কাছেই উপেক্ষিত হয়। এটা প্রচন্ড যন্ত্রনার। একটা মেয়ের যখন বিয়ে হয় না সেই মেয়েকে কটু কথা শুনতে তার পরিবারের কাছ থেকেই বেশি! এটা প্রচন্ড লজ্জা আর অপমানের। একটা অটিস্টিক বাচ্চাও একসময় তার পরিবারে উপেক্ষিত হয়! কি অদ্ভুদ ব্যাপার...!!! যাদেরকে সেই কঠিন মুহূর্ত গুলোতে বেশি দরকার হয়, তারাই উপেক্ষা করে সবচেয়ে বেশি! নিজের মা-বাপ পর্যন্ত বদলে যায়। যে ছেলের ইনকাম আছে সেদিকেই তাদের নজর বেশি। বেকার ছেলে খেলে কি না খেলো সেদিকে তাদের নজর নেই। ভাবা যায়- নিজের জন্মদাতা বাপ-মা পর্যন্ত বদলে যায়!

আমাদের এলাকার মসজিদে মনে হয় নতুন মাইক লাগিয়েছে। প্রতিদিন হুজুর আমার ঘুম ভাঙ্গিয়ে দেয়। মনে হয়- হুজুর আমার কাছের কাছে মাইক নিয়ে আযান দিচ্ছেন। আমি ধড়ফড় করে লাফ দিয়ে উঠি। আমার বুক কাঁপতে থাকে। আমার একবার ঘুম ভেঙ্গে গেলে আর ঘুম আসে না। আমি অনেক রাত্রে ঘুমাই। তিনটার আগে বিছানায় যাই না। ঘুম আসে না, তাই বিছানায় যাই না। বিছানায় গিয়ে ছটফট করার কোনো মানে হয় না। ভোরবেলা খুব আরামের ঘুম আসে। কিন্তু হুজুর ঘুমাতে দেয় না। আযান আমার খুব পছন্দ কিন্তু এই হুজুরের গলা ভালো না। ভোরবেলা আযানের ধ্বনি শুনলে মনটা ভালো হয়ে যাবার কথা কিন্তু হুজুরের কন্ঠ শুনে বিরক্ত লাগে। মাঝে মাঝে ইচ্ছা করে মসজিদে গিয়ে নালিশ করে আসি।

ইচ্ছা করে নির্জন কোনো দ্বীপে চলে যাই। এই সমাজের কাউকে আমার পছন্দ হয় না। সব ভন্ড, সব লোভী, সব স্বার্থপর। দ্বীপে যাওয়ার সময় আমি কিছু গানের সিডি, বই আর সর্বক্ষণের সঙ্গী হিসেবে একটি ল্যাপটপ নিয়ে যেতে চাই। মনের সুখে থাকব। বই পড়বো, লিখব আর ভাববো জটিল সব বিষয় নিয়ে। জটিল বিষয় বলতে- লিখিত রূপে জ্ঞানগত ও তাত্ত্বিক আলোচনা, জীবনবোধ, জীবনদর্শন, আত্মসমালোচনা, গঠনমূলক সমালোচনা- এগুলোই সর্বোত্তম সাহিত্য। যাই হোক, আমার লেখা শেষ। তবে, বিদায় নেওয়ার আগে শিরোনাম নিয়ে দু'টা কথা বলি- তা না হলে অনেকে বলবেন, শিরোনামের সাথে লেখার মিল নাই কেন? এটা কেমন ফাজলামো?

ষষ্ঠ বা সপ্তম ইন্দ্রিয় মানুষের রয়েছে। আর সেই ইন্দ্রিয়ানুভূতি মোটেও অলৌকিক কিছু নয়। ষষ্ঠ ইন্দ্রিয় সবার থাকে না। ষষ্ঠ ইন্দ্রিয়টি সাধারণত বিশেষ বিশেষ কিছু লোকের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। ষষ্ঠ ইন্দ্রিয়ের অধিকারী ব্যক্তি অতি সহজেই ভবিষ্যৎ বলে দিতে পারেন। সাইকিক দৃষ্টিতে ষষ্ঠ ইন্দ্রিয়কে বলা হয় বিধাতার আশীর্বাদ। মনস্তাত্ত্বিক দৃষ্টিতে চৌকস বা মেধাবী বলা হয়।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৩
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×