somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ভালো লোক, মন্দ লোক

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই সমাজে ভালো লোক যেমন আছে আবার মন্দ লোকও আছে। আজ থেকে এক শ' বা দুই শ' বছর আগেও ভালো লোক ছিল, মন্দ লোকও ছিল। আজ থেকে এক শ' বা দুই শ' বছর পরেও যদি পৃথিবী টিকে থাকে তখনও ভালো লোক থাকবে, মন্দ লোকও থাকবে। এটাই জগতের একটা অলিখিত নিয়ম। তবে বর্তমান সময়ে মন্দ লোকের সংখ্যাই বেশি। এই জন্য আজ আমাদের দেশের এত অধঃপতন। একটা কথা সব সময় মাথায় সেট করে রাখবেন- ''কিছু লোক খারাপ কাজ করে তাদের টাকা নেই বলে। আর কিছু লোক খারাপ কাজ করায় তাদের অনেক টাকা আছে বলে।'' লক্ষ্য করে দেখবেন, দুনিয়াতে খারাপ লোক গুলোই ভালো থাকে। ভালো খায়। আর ভালো লোক গুলো রাস্তার পাশের দোকান থেকে এক কাপ চা আর কেক খায়।

ভালো মানুষ চেনার উপায় কি? অথবা মন্দ মানুষই বা চেনার উপায় কি? আমার ভালো মানুষ এবং খারাপ মানুষ নির্নয় করার একটা ফর্মুলা আছে। আমি তিনটা প্রশ্ন করি। এবং তাদের উত্তর শুনেই বুঝতে পারি তারা ভালো লোক না মন্দ লোক।
আমার প্রথম প্রশ্ন থাকে- আপনার জীবনের একটা ভালো কাজের কথা বলুন।
আমার দ্বিতীয় প্রশ্ন থাকে- আপনার জীবনের একটা মন্দ কাজের কথা বলুন।
আমার তৃতীয় প্রশ্ন থাকে- আপনার জীবনের স্বপ্ন কি বা ভবিষ্যৎ ইচ্ছা কি?
তাদের এই তিনটি প্রশ্নের উত্তর শুনেই আমি বুঝতে পারি, তারা ভালো লোক না মন্দ লোক। ভালো লোক হলে তাদের সাথে মিশি। মন্দ লোক হলে এড়িয়ে চলি। আমার তিনটা প্রশ্নই খুব সহজ সরল। কিন্তু অবাক ব্যাপার হচ্ছে- এই তিনটা অতি সাধারন প্রশ্নের উত্তর কেউ'ই সঠিকভাবে দিতে পারে না। বরং নানান রকম ভান করে। নিজেকে হিরো প্রমান করতে চেষ্টা করে। হিরো ভাব দেখাতে গিয়েই তাদের আসল রুপ ফুটে উঠে। আমি প্রচুর বই পড়ি। আর বই পড়লে মানুষ চেনা যায়। মানুষের ভান বা মিথ্যা অভিনয় গুলো অতি সহজেই ধরা যায়।

আচ্ছা, আমি নিজে কি ভালো মানুষ? ইয়েস আমি ভালো মানুষ। আমি কারো ক্ষতির চিন্তা করি না। লোভ করি না। হিংসা করি না। শুধু নিজেকে নিয়ে ভাবি না। সব সময় দেশের কল্যানের কথা ভাবি। দেশের সমস্ত মানুষের কথা ভাবি। খেয়ে, না খেয়ে থেকেছি কিন্তু কোনোদিন অসৎ হইনি। সব সময় আমি চারপাশের দুঃখী মানুষদের কথা ভাবি। এবং তাদের জন্য ভালো কিছু করার মানসিকতা আছে আমার। একজন মানুষ সবচেয়ে বেশি ভান করে লেখালেখি করার সময়। অথচ আমি সহজ সরলভাবে সব বলি-লিখি। বাদাম খেলে বাদামের কথাই লিখি। রাস্তার পাশে চা কেক খেয়ে শেরাটন হোটেলের কথা বলি না। আসলে, আমি ভালো মানুষ কারন, খারাপ হবার মতো সাহস আমার নেই। আমি বিশ্বাস করি, সুখে থাকার চেয়ে স্বস্তিতে থাকা অনেক ভালো।

এই সমাজে নানান মতবাদের প্রভাবে মানুষের স্থির চিন্তাশক্তি নষ্ট হয়ে যাচ্ছে দিনকে দিন। নানান রকম ব্যাখ্যায় তৈরি হয় কূট সন্দেহ। আর সন্দেহ ঢুকে গেলেই অনেক সহজ জিনিসও জটিল হয়ে উঠে। সকলের মনে রাখা উচিত, যেহেতু মানুষ হয়ে জন্মেছেন, সৃষ্টির সেরা জীব মানুষ। আশরাফুল মাখলুকাত। কাজেই আপনাকে সব সময় ভালো কাজ করতে হবে। দেশকে দেশের মানুষকে ভালোবাসতে হবে। আর ভালো কিছু করার জন্য আপনাকে সব সময় আপনার মনুষ্যত্বটা জাগিয়ে রাখতে হবে। মানুষের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত হলে অনেক সমস্যার সমাধান সম্ভব। তবেই সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভাব।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৭
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×