
১। আমার মনে হয় আমার চারপাশে সব মৃত মানুষেরা আছে। হাজার হাজার লক্ষ লক্ষ মৃত মানুষ। আজ অবধি যারা জন্মেছে এবং মরে গেছে তারা সবাই। খুব বন্ধুর মতো লাগে তাদের। খুব আপন মনে হয়। তারা আশে পাশেই আছে, ডিস্টার্ব করে না, শুধু সাথে থাকে। আমি খুব ফিল করি তাদের। অনেক সময়ে মধ্যরাতে তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করি।
২। এক চরম কৃপণ লোক সমুদ্রে গোসল করতে গিয়ে ডুবে যেতে লাগলো...
সে তখন দোয়া করতে লাগলো বিধাতার কাছে, “হে বিধাতা আমি যদি বেঁচে যাই তাহলে ১০০০ জন এতিমকে ২ বেলা বিরিয়ানি খাওয়াবো“।
তখনি এক বড় একটা স্রোত এসে তাকে সাগর তীরে ঠেলে দিলো! সে তখন দাঁড়িয়ে বলল, “হাহ! কিসের বিরিয়ানি!!”
তখন আচানক আরেকটা বড় ঢেউ এসে তাকে ভাসিয়ে নিয়ে গেলো!
তখন সে বলতে লাগলো... “আমি বলতে চাচ্ছি চিকেন বিরিয়ানী নাকি কাচ্চি!
৩। দেবতা জিউস সিংহাসনে বসে আছেন। তাকে ক্রোধান্বিত দেখায়।
তাঁর সামনে দাঁড়িয়ে স্বর্গীয় দেবদূত হার্মেস ।
দেবতা জিউস হুঙ্কার ছাড়লেন, পৃথিবী পাপ আর পঙ্কিলতায় পরিপূর্ণ হয়ে পড়েছে! আমি পৃথিবী ধ্বংস করে দেব!
জিউসের হুঙ্কারে কেঁপে উঠলেন হার্মেস । সম্পর্কে হার্মিস জিউসপুত্র; তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে পিতাকে বললেন, এপিমেথিউস- এর স্ত্রী প্যান্ডোরা কে আপনি একটি বাক্স দিয়েছিলেন। সেই বাক্সটি খুলতে আপনি নিষেধও করেছিলেন। কিন্তু, আপনার নিষেধাজ্ঞা অমান্য করে প্যান্ডোরা বাক্সটি খুলে ফেলেছিল। তারপর থেকেই পৃথিবীতে ঘৃনা ক্রোধ পাপ ছড়িয়ে পড়েছে!
৪। বরিশালের মেয়েরা একটু ঝগড়াটে, ভালো রাঁধুনী, ন্যাচালার সুন্দরী , সংসারী এবং স্বামীভক্ত। কিন্তু বরিশাল থেকে সাবধান, যতই সুন্দর হোক, জীবন বরবাদ করে দেবে।
৫। পল্লীকবি জসীমুদ্দিনের লেখা বাঙ্গালীর হাসির গল্প আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ। কিন্তু সেই অমূল্য খাজানা এখন আর খুঁজে পাওয়া যায়না। বাংলা একাডেমি কেনো যে এগুলো পুনঃমুদ্রন করছেন না তা বোধগম্য নয়।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
