somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

জলপাই রঙের দিনরাত

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



‘জলপাই রঙের দিনরাত’-২০০৭ সালের এক-এগারোর পটে লেখা। মধ্যবিত্ত একটি পরিবারের ভাঙা-গড়ার কাহিনি। সমতালে এগিয়েছে তখনকার রাজনৈতিক প্রেক্ষাপট। পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতিকদের ভাগ্যে যা ঘটেছিল, তা কিছুটা উঠে এসেছে গল্পের প্রয়োজনে।

এটি মোটেও কোনো ইতিহাস নয়। একটি সময়কে ঘিরে লেখা উপন্যাস মাত্র। কাহিনির বর্ণনায় কল্পনা-জগতেও হাঁটতে হয়েছে। সাহিত্যে এই স্বাধীনতাটুকু তো থাকেই!

তাই এই উপন্যাসের সঙ্গে সেই সময়ের ঘটন-অঘটন ও আলোচিত চরিত্রের হুবহু মিল খোঁজা অনর্থক। তবে কাহিনির পরতে পরতে দেওয়া তথ্যের সত্যতা নিশ্চিতে যতটুকু সম্ভব সতর্ক থাকা হয়েছে।

এক-এগারোর পটে এর আগেও অনেক সাহিত্য রচনা হয়েছে। এটি সেই তালিকায় নতুন সংযোজন তখনই হতে পারে, যখন পাঠক গ্রহণ করবেন।
..............
প্রচ্ছদ: ধ্রুব এষ।
একুশে (২০১৯) বইমেলায় ‘সময় প্রকাশন’ থেকে প্রকাশিত।


তরুণ এই লেখক বলেন, ‘দেশ পরিচালনার সামগ্রিক ব্যবস্থার সঙ্গে নাগরিকের জীবনযাত্রাও ঘনিষ্ঠ হয়ে আছে। এক-এগারোর পর দেশে যে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হয়েছিল, তা নাগরিক জীবনকেও প্রভাবিত করেছে। ‘জলপাই রঙের দিনরাতে’ ওই সময়ের টানাপোড়েনকে তুলে আনার চেষ্টা করেছি’।

ব্যক্তিগতভাবে আমি এই লেখকে চিনি, জানি। তাকে আমি বড় ভাইয়ের মতোন শ্রদ্ধা করি। প্রচন্ড পরিশ্রমী একজন মানুষ। হাসিখুশি প্রানবন্ত একজন মানুষ। ফাহাদ ভাই একবার বিরাট বিপদ থেকে আমাকে বাঁচিয়েছিলেন। সেদিন তিনি না বাঁচালে আমি মরেই যেতাম। লেখক হাবিবুল্লাহ ফাহাদ ভাই ‘জলপাই রঙের দিনরাত’- পান্ডুলিপি শেষ করে আমাকে পড়তে দিয়েছিলেন। আমি খুব মন দিয়ে পড়েছি। খুব সহজ সরল ভাষায় তিনি উপন্যাসটি লিখেছেন। গত বছর তিনি বঙ্গবন্ধুকে নিয়ে বই লিখেছিলেন- 'আমাদের বঙ্গবন্ধু'। এ বইটিও তিনি আমাকে আগে পড়তে দিয়েছিলেন।
তার লেখা অন্যান্য বইগুলো হচ্ছে- উপন্যাস ‘বসন্ত রোদন’ (পার্ল পাবলিকেশন্স), গল্পগ্রন্থ ‘দরজার ওপাশে ভোর’ (সময় প্রকাশন), ‘দানা মাঝির বউ’ (রোদেলা প্রকাশনী), প্রবন্ধগ্রন্থ ‘আমাদের বঙ্গবন্ধু’ (বিদ্যাপ্রকাশ), সেক্টর কমান্ডারদের সাক্ষাৎকার ‘তিনযোদ্ধার মুখোমুখি’ (বিদ্যাপ্রকাশ)।

সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৫
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×