somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

যে কারনে মানুষ মরতে চায় না

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মানুষ জানে সে পাপী।
ভয়াবহ পাপী। জেনে শুনে বুঝে অথবা না বুঝে সীমাহীণ পাপ করেছে। তাই তার মৃত্যুর পর আল্লাহ তাকে ভীষণ শাস্তি দিবেন। এই শাস্তির ভয়ে মানুষ মরতে চায় না। ছোটবেলা থেকেই মানুষ একটু একটু করে জানতে পারে- মৃত্যুর পর তাকে কি কি শাস্তি দেওয়া হবে। কিভাবে শাস্তি দেওয়া হবে। এদিকে জীবনের সব স্বপ্ন পূরন করতে গেলে লম্বা সময় বেঁচে থাকা দরকার। আর বেঁচে থাকতে হলে পাপ করতেই হয়।
'কবি' উপন্যাসের লেখক তারা শংকর বলেছেন- 'জীবন এত ছোট কেনে?' মৃত্যু ভয়ে হাসন রাজা পর্যন্ত নিজের ঘর বাড়িটা সুন্দর করে তৈরি করতে চাননি। গৌতম বুদ্ধ বলেছেন- 'বর্ষাকালে এখানে, শীত-গ্রীষ্মে ওখানে বাস করবো – মূর্খরা এভাবেই চিন্তা করে। শুধু জানে না জীবন কখন কোথায় শেষ হয়ে যাবে।'

অল্প কিছুদিন আমাদের আয়ু।
কিন্তু আমাদের কত আয়োজন! লেখা-পড়া, ডিগ্রী, চাকরি- প্রমোশন, গাড়ি-বাড়ি, বিয়ে ঘর সংসার- সন্তানাদি। রবীন্দ্রনাথ পর্যন্ত মরতে চাননি। তিনি বলেছেন 'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।' মানুষ না চাইলেও মানুষকে মরতে হয়। অনেকে রোগে শোকে ভূগে মরে। নানান অসুখে বিসুখে ভূগে কেউই মরতে চায় না। তাই মানুষ আল্লাহকে বলে- হে আল্লাহ আমাকে সুস্থ অবস্থায় দুনিয়া থেকে নিয়ে যেও। রোগ দিও না। হুট করে ঘুমের মধ্যে মৃত্যু দিয়ে দিও। আজকাল কেউই পাপ করতে দ্বিধাবোধ করছে না। কবি সাহিত্যিকেরা বলেন- পৃথিবীর আসল মজাই পাপে। পাপ করো পাপ। তাজমহলের গায়ে মদ ঢালো। মৃত্যুর পরেরটা পরে দেখা যাবে।

এই বিশাল পৃথিবীটা বড় অদ্ভুতভাবে ধ্বংস হবে।
কেয়ামতের শুরুটা হবে এভাবে- হঠাৎ সূর্য গায়েব হয়ে যাবে। পৃথিবীর সব জায়গায় অন্ধকার তথা রাত হয়ে যাবে। তিন দিনের সমান সময় পর্যন্ত রাত থাকবে অর্থাৎ সূর্য দেখা যাবেনা। সব মানুষ অস্থির-পেরেশান হয়ে যাবে। এরপরে হঠাৎ দেখবে যে চিকন ও তীব্র আলো নিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উঠছে। তা দেখে সমস্ত মানুষ হৈ চৈ শুরু করে দিবে। আল কুরআনে বলা হয়েছে - মানুষকে তার পাপ অনুযায়ী শাস্তি দেয়া হবে এবং কারো প্রতি বিন্দুমাত্র জুলুমও করা হবে না। মানুষ আল্লাহর শাস্তির কথা পুরোপুরি ভুলে গেছে।

মৃত্যুর পর ভয়াবহ শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে।
মাথার এক হাত উপরে থাকবে সূর্য। মুহুর্তের মধ্যে পুরো শরীর গলে যাবে। হড্ডি সহ। মুখের সমস্ত দাঁত উপড়ে ফেলা হবে। একজন আজাবের ফেরেশতা পাথর দিয়ে আঘাত করে মাথা চূর্ণ-বিচূর্ণ করে দেবে। আগুনের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা, বিষাক্ত সাপের দংশন, বিচ্ছুর কামড়। এক গ্লাস পাই চাইলে- দেওয়া হবে গলিত সীসা, দুষিত রক্ত আর পুঁজ। বস্তুত জাহান্নামের শাস্তির ভয়াবহতা মানুষের ধারনার বাইরে। অবশ্য ভালো লোকেরা এসব শাস্তি পাবে না। তারা পাবে হুর আর মজাদার খাদ্য।

ভাইয়েরা আমার! আমরা সকলে সকল প্রকার পাপ থেকে ফিরে আসি। আল্লাহর দরবারে তাওবা করি। আল্লাহ আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিক।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪২
১৫টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জলরেখার নীচে

লিখেছেন তাহমিদ রহমান, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫১

পৃথিবী প্রতিদিন একটি নতুন উচ্চতা আবিষ্কার করে।
কোনো জানালায় আলো জ্বলে,
কোথাও কাচের গায়ে সাঁটা হয় আরেকটি সাফল্যের বিকেল।
সিঁড়িগুলো মানুষের পদচিহ্নে মসৃণ হতে থাকে।

আমি দূর থেকে দেখি—
যেন আমার চোখই কেবল যাত্রা করে,
শরীর... ...বাকিটুকু পড়ুন

সময়

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৩

আহ সময়,
তুমি শেখাও,আমি শিখি না।
তুমি পড়াও,আমি পড়ি না,
তুমি দেখাও, আমি দেখি না।
বলেছিলে- একদিন বুঝবো,
সবকিছু হারিয়ে খুঁজবো!


তুমি ভুল!

চেয়ে দেখো-
আমি আজো বুঝি না,
আজো হা-হুতাশ নিয়ে কিছু খুঁজি না!

বি:দ্র: অনেকদিন পর!কেউ আছে আমার... ...বাকিটুকু পড়ুন

রসায়ন পরীক্ষায় রসটাই আসল :D

লিখেছেন জ্যাক স্মিথ, ১২ ই জুলাই, ২০২৬ রাত ৩:০৩

রসায়ন পরীক্ষায় রসটাই আসল। না দেখলে মিস!! =p~


সালোকসংশ্লেষণ B-)

...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা আলোচনায় থাকারই কৌশল মাত্র

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১২ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৮

চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

×